এখানে পাখিরা ডানা ঝাপটালে
সন্ধ্যা নামে
এই আমাদের দেশ
ভোর হলে লাল সূর্যের উন্মেষ,
ওইতো আকাশের তারা চিঠি লিখে
মেঘের খামে।
এই দেশে খালে বিলে মাছ খেলা করে
ঝিনুক জেগে থাকে নদীর কিনারে,
এখানে ফুল ফোটে
মৌচাকে মৌমাছি মধু রাখে
এখানে সবুজের মেলা দিক দিগন্তে
ডানে বামে।
এখানে পাহাড়ে ঝরনা কাঁদে
মায়ের কোলে শিশুর দল হাসে
বৈশাখে ঝড় তুফানে ডাল ভাঙে
এখানে রাত্তিরে চাঁদ ভাসে,
এই দেশে ভালবাসা আছে
ঘাসের বুক ভিজে সারা
রাতের ঘামে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


