somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63

আমার পরিসংখ্যান

আহমেদ রুহুল আমিন
quote icon
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মামা টাকা- টাকা মামা

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ২৪ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৫২

'মামা'দের হাতে ছোঁয়া
অভিনব যন্ত্র,
নিমেষেই হাওয়া হয়
সব 'যাদুমন্ত্র' ।

অফিস বা আদালতে
'মামা' আছে কিপদে,
সময়েই দেখা মেলে
আপদে কি-বিপদে ।

চলনে কী বলনে তার
থাকে সদা ভক্তি,
হাতে থাকে সবসময়
মারফতি শক্তি ।

লাখ থেকে কোটি টাকা
কিংবা হাজারে,
'মামা' থাকে ঘাপটিতে
চাকুরির বাজারে ।

থানা আর কারাগার
ডাক্তারী সিরিয়াল,
হাসপাতালের সীট
হোটেলের ‘ফ্রি ডাল’।

পোস্টিং ভাল তথা
অফিসের ফাইলে,
মামলায় জট বাঁধা
জমিজমা- আইলে ।

বিদেশে পাড়িজমা
পাসপোর্ট- ভিসাতে,
নগদে কি লাইসেন্স
জালজুড়ি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩৭ বার পঠিত     ১ like!

কোকরোজ

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৩৩

'হীরক রাজার দেশে' দেখান
সত্যজিৎ বাবু,
কম জানা প্রজারা হয়
এক ঘা'তেই কাবু ।

'বেশী জানা কম মানা'
কিসের পড়া-লেখা,
তা না করে ঘরের মাঝেই
বিশ্বটা হোক দেখা।

'জেন-জি' রা চিনেনা'তো
টক- মিষ্টি- ঝাল,
ঘরেই থাকার অলস জীবন
কাটায় 'নন্দলাল'।

উপাধিটা মন্দ'তো নয়
'আরশোলা' হোক তবে,
অহর্নিশি পায়ের নীচে
এমনিই পিষ্ট হবে ।

ভূ-ভারতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     ০ like!

'বৃত্ত থেকে বিন্দু'..!

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩১ শে মে, ২০২৬ রাত ৮:২২

রাস্ট্র' যখন ঠিক করে দেয়-
নাগরিক কে - কি খাবে,
নিজের মতো-কী ভাবতে পারে
যে মননে স্বাধীনভাবে..!
'সেক্যুলার ভারত' 'ধর্মের' নামে
রাস্ট্রনীতির ফাঁদে পড়ে,
ভন্ডামী আর মুর্খামিতে
মানবতা আজ কেঁদে মরে ।
বিন্দু থেকে বৃত্ত হয় - জানি
বরং বৃত্ত থেকে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     ০ like!

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের সুরে ঘেরা ঘোর পল্লীতে
শান্তির বাতায়নে মন হয় উদাস-
আলো-আধারিতে ঘেরা পথের দুপাশ ।

ধবল শাপলা ফুটে পুকুরের জলে
দোল খায় জোৎস্নাতে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১০২ বার পঠিত     ৩ like!

উথাল কিশোর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:০৬

উথাল কিশোর নদীর বুকে
কাঁদার বাঁধে
মাছের ঘেরে জল সেচে যায়
ভরবেলাতে,
সে কী জানে বর্ষা এলে
ঢেউ এর জলে
উথাল পাথাল নদীর বুকে
চর ফেলাতে ।

উথাল কিশোর ছোট্ট যখন
মায়ের দেহের
প্রোটিন শুষে বাড়বাড়ন্ত
শরীর জুড়ে,
সে কিনা আজ জীবন সেচে
শুধবে সেই ঋণ
নামছে জলে সারাটা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     ১ like!

ট্রাম্প পাগলা.....

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৭

পাগলারে পাগলা-
ও ট্রাম্প পাগলা,
তোর পাছার কাপড় তোলা কেন
পাছার কাপড় সামলা ।

তোর জন্য রেডি সদা
লোহার মুষল -টেটা- তীর,
পায়ুদেশে হানবে সোজা
আইআরজিসি'র বেটাবীর ।

পাগলারে পাগলা-
ও ট্রাম্প পাগলা,
তোর জারজ ভাই নিয়াহু'কে
এই মুহুর্তে সামলা।

'বাটপারী আর মিথ্যা' দিয়ে
'সত্য' চাপা থাকেনা,
ফল পাকে তার সময়েই
কিলিয়ে ফল পাকেনা।

পাগলারে পাগলা-
ও ট্রাম্প পাগলা,
দুনিয়াজুড়ে খুন-ডাকাতীর
বন্ধ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     ০ like!

ইলিশ কাব্য

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৫

আগের দিনে সাগর নদী
ইলিশে ছিল ভরা,
গরীব জেলের নগদ লাভে
হাত ছিল কড়কড়া।

নৌকাভরা ইলিশ যেতো
নিকট গঞ্জ হাটে,
অল্প লাভেই মহাজনের
সুখেই দিন কাটে।

মহাজনদের ছিলনা'তো
বেশী লাভের ফন্দি,
মজুদ ইলিশ থাকতো'না আর
গুদামঘরে বন্দি।

দুরদেশ -গ্রামে - গঞ্জে যেতে
সময় যেতো গচা,
রসনাতৃপ্তির... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     ০ like!

মেরিকায়েল

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১২ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৭

আমেরিকা -ইসরায়েল
একটাই 'মেরিকায়েল',
দুই দানবের নির্মমতায়
বিশ্ব হয়েছে ঘায়েল।

ফেরাউন আর নমরুদের
থেকে তারা কম কী,
তারাই আজ বিশ্ব শান্তির
মস্তবড়ো হুমকী।

মিসাইলের পরাঘাতে
জ্যান্ত মানুষ তড়বড়ায়,
যুদ্ধ শুধু গালফেই নয়
যুদ্ধ মোদের দোরগোড়ায়।

ট্রাম আর নিয়াহু
দুই শয়তান'তো জমজ ভাই,
পশুত্বের হিংস্রতায় ভরা
তাদের পুরো মগজটাই।

অহমিকা, দম্ভ আর
অসভ্যতার চুড়ান্ত,
কোটি মানুষের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     ০ like!

ট্রীগারেই হাত থাকবে.....

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৯

ডোনাল ট্রাম্প ভেবেছিল
এমনি কুড়াল কাটবে,
দু-চারবারে না কাটলেও
ধমকে তা ফাটবে!

অনেক কাঠখড় পুড়িয়ে
খাড়া করে যুক্তি,
বিশ্বমতের উপেক্ষাতে
আর পেলোনা শক্তি।

যার ধারনার বাইরে ইরান,
আফগান বা ইরাক না,
প্রস্তরের ঐতিহ্যের সেই
'প্রস্তরযুগে ফিরাক না'... !

গাঁয়ে মানেনা আপনে মোড়ল
সারমেয়র... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫০ বার পঠিত     ০ like!

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে-মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
‘দুই বন্য শুকর’।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া ‘দুই শুয়োর’।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা যতো খাবার,
গোঁদ গোঁদ শব্দ তুলে
করতে পারে সাবার।

মনুষ্য- মল আর সারমেয়র
বিষ্ঠা খোঁজে রোজ,
গলাধ:করন শেষে করে
নুতন দেশের খোঁজ।

ময়লা... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     ৩ like!

মৌচাকে ঢিল'

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ২০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:৫৭

কীযে ভুল করেছিল নিয়াহুর পাম্পে,
মৌচাকে ঢিল ছুড়ে হুল খেলো ট্রাম্পে ।
নিজেকে যে ভেবেছিল একমাত্র শক্তি,
ছেড়ে দে মা কেঁদে বাঁচি এখন চায় মুক্তি।
মাঠে থাকা কচ্ছপ স্বভাবটা চুপচাপ,
ঘাড় আর মাথা গুঁজে মার খায় ধুপধাপ।
কুকুরের স্বভাব'তো কারণে - অকারণে,
জ্বীহবায় স্বাদ খোঁজে খাবারের ঘ্রাণে।
কচ্ছপের মুখে যেই... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     ১ like!

'জাউরা জমিন'

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৭

অশান্তির দাবানলে পুড়ছে আজ
পৃথিবীর হৃদপিন্ড ।
বিহঙ্গের আকাশে উড়ে অনন্তকাল ধরে
'আইসিবিএম-টমাহক' ...
পনেরহাজার কি.মি. স্পীডে বিদ্ধ হয়
আমাদের শান্তিকামী
মানবতার 'জাউরা জমিন'।
'মেরিকায়েল' দুই দানব সহোদর -
স্বয়ং শয়তান 'আযাযিলের' ক্লোনরুপ নিয়ে
অর্ধ-শতাব্দীকাল জুড়ে
গলাধ:করণ করছে 'বিশ্ব মানবতা' ।
শুধুই অকারণে মহান আল্লাহর দান-
এই নিটোল পৃথিবী... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     ০ like!

এইসব গোলাপ কলিরা

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৫৫

এই বিশ্ব ব্রহ্মান্ডে যখন
নামবে কেয়ামত,
অবলিলায় শেষ হবে'যে
খোদার নিয়ামত ।

ওই সূর্য যখন ধীরে ধীরে
তার প্রভা হারাবে,
নক্ষত্র সব খসে এসে
জমিনে খাড়াবে।

পূর্ণগর্ভা উষ্ট্রীর যখন
গর্ভ ফুরাবে,
পাহাড়-পর্বত তুলোর মতো
হাওয়ায় উড়াবে।

বন্য পশুপাখি যখন
খোদারই ইচ্ছায়,
একত্র হয়ে এই জমিনে
মিলবে সইচ্ছায়।

সমূদ্র... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     ১ like!

নবীপ্রেম

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৩৬

মোহাম্মদ মোস্তফা নবী (সা.)
উম্মতের কান্ডার,
দয়ার নবী প্রেমের ছবি
করুণার ভান্ডার।

শেষ বিচারের কঠিন দিনে
আমি গোণাহগার,
নবীর শাফায়াতে পাবো
নাজাত আল্লাহ্ র।

জন্মেই যখন কানে বাজে
মধুর আযান ধ্বনি,
নবীপ্রেমে পাগল আমি
নবীই চোখের মনি ।

পুবাইল হাওয়া পশ্চিমে যাও
কাবার পথে বইয়া,
দীনভিখারীর শতকোটি
সালাম যে যাও লইয়া।

'সোনার মদিনার'... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     ২ like!

ভুল ট্রেনে গন্তব্য

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:০৬

অনেক ভেবে ধীরপায়ে হেটে যখন পৌছলাম স্টেশনে
তখন ঢের দেরী হয়ে গেছে ।
ভেবেছিলাম, কাল সকালে গন্তব্যে পৌছে
তেঁতুলিয়া ডাকবাংলোতে দেখব -
দুর হিমালয়ের কোল ঘেসে দাড়ানো .কাঞ্চনজঙ্ঘা...কিংবা প্রাতে
আমার ডিএসএলআরে ধারণ করবো -
দুরের টাইগার হিলের উদিয়মান সূর্যের দুর্লভ মুহুর্ত।
তাই তড়িঘড়ি করে উঠে পড়লাম 'পঞ্চগড় এক্সপ্রেসে' ।
নিশ্চিন্ত মনে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৮৮০৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ