।। ওরা 'তেঁতুলিয়ার' মেয়ে ।।(**) - আহমেদ রুহুল আমিন ।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওরা 'তেঁতুলিয়ার' মেয়ে
ওরা ছুটবে অনেক দুর,
ওদের মেলছে ডানা খানিক
স্বপ্ন 'অচিনপুর' ।
ওদের ভাবনা আছে কত
আকাশ যেমন কাঁদে,
ওদের মিতালি যার সাথে
সে'তো নিত্য প্রাণে বাঁধে।
ওরা 'সিপাইপাড়া'র মেয়ে
ওদের ভাব'তো বুঝা দায়,
ওরা মেঘের ছবি আঁকে
নীল আকাশের গায়।
ওরা আঁকে নদী-পাহাড়
দুরের সীমানায়,
আঁকছে বসত বাড়ি
মেঘের আঙিনায় ।
ওরা 'দলুয়াগছের' মেয়ে
ওদের ভাবনা শত শত,
ওরা দিবে আকাশ পাড়ি
'খাবি- খাচ্ছে' অবিরত ।
ওরা 'ডান'কে বুঝে বাম ,
হিসেব পানির মত,
ওরা নয়'কে বুঝে ছয়
'আগামী'টা 'গত' ।
ওরা 'শিবচন্ডির' মেয়ে
ওদের ভাবনা গুলো ঠিক,
ওরা ঝোপ বুঝে কোপ মারে,
হারাবেনা’তো দ্বিক ।
ওরা হারতে রাজি নয়,
মরতে রাজি আছে ,
ওরা 'মচকাবেনা' মোটেই
'ভাঙবে' না হয় পাছে ।
(**) অভিন্দন পঞ্চগড়বাসীর গর্ব বাংলাদেশের জাতীয় দলের এথলেট পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার মেয়ে জান্নাতুন নাহারকে ।

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন