somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ রুহুল আমিন
মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63

বাংলা রাজবংশী ভাষার কবিতা ।। 'কাদপানির কাব্য' ।।(**)

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে মনডা চাহেচে -
দুনিয়ার তামান কাম বাদ দিয়া
'মজবুল পাগলা' হইয়া পালায় যাই
'কামরুপ কামাক্ষাত...',
অন্তরত মন্তর কষে চালান দিই
পাঁচসিকার যাদুবিদ্যা......!

কি হবে তোমহার নয়াবন্দরত
এইসব ফাকসামি সৈত্যপীরের গান শুনে..?
তা না করে এলাও সময় আছে ঢের ...
ভীষণ রোদ পইছে আইজ,
দম দিয়া গাঁথি জাল উটকনত্....।

চল... দল বান্ধে পাঁওতহাটে উদারে চলে যাই-
লাফাজালের সিটি ঘাড়ত নিয়া 'বুড়হির বান....' !
আইজ একদম সময় নাই-
দলে দলে দিই বাহো.. ..!
তেলচা কালর জোয়ান শরীলে ঘামাই পানি,
ঘোলা হোক... অসেন... আরহ বেশী করে অসুক লোক... ,
আরহ বেশি করে ঘামুক তলউপরের কাদপানি... !
সেই পানির উপর -
দাড়ি ফেরকেটায় ভাসুক
ডোরা-কালা হলদিয়া- গাবহুর টেংনার ঝাঁক ...।

ছাদনের ভাগ বুঝে খেরকেতে ভরাই
রাঙাবুকঅলা বাইন- কানাশে
মধুপুড়াট মাকাল খালই .... !

মনডা এলা কহচে কী -
এইলা কিসের দিনকাটুর চাকরি- বাকরী-সংসার,
মিছায় ক্ষুদি খায় নষ্ট ভোগ-পিয়াস ....!
তানা করে 'মজবুল পাগলা' হইয়া...
ঘোগোমোগোত বান্ধি উত্তরের
একপখলা বেদনার সুর... !

হামার অমরখানার চাওয়াই লদীর পাড়ত উঠাই
দুইচালার একখান খড়ের ঘর এখলায়....।
আর অরমত শুক্কুরবারে চিল্লায়
গালাপারে কহি 'রহিম মুন্সিক' -
"তুমহুরা পাপ করছেন-
তুমহুরায় নামাজ পড়হ"...!

(**) পঞ্চগড় জেলা সদরের অমরখানা 'চাওয়াই নদী'র পাড়ে একটি কুঁড়ে ঘরে একাই বসবাসকারী সত্তর-আশির দশকের চিরকুমার স্বাধীনচেতা 'মজবুল পাগলা' এর আমার শৈশবে কাছ থেকে দেখা আজব রহস্যময় জীবন যাপন নিয়ে রচিত ।

ছবি কার্টেসী : ১) - Shiliguri Rajbongshi Live . ( কুচবিহারের বলরামপুর গ্রামে অবস্থিত ভাওয়াইয়া সম্রাট প্রয়াত শিল্পী আব্বাসউদ্দিন এর জন্মভিটার অবহেলিত কাঁচারীঘর ) ।
২) পঞ্চগড় এলাকার চা বাগান ।
========

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৯
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×