'পাবলিক পেদানী'
১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৈষম্যহীন সমাজ গড়ার
যারাই বায়না ধরে,
নির্ঘাত তার ঠিকানা জেনো
বদ্ধ ‘আয়নাঘরে’ ।
জাতি যখন দিবা নিদ্রায়
থাকে আঁধার ঘুমে,
তার দমণনীতি বিরুদ্ধমত
ব্যস্ত আস্ত গুমে।
কালোকে যারা কালো বলে
সাদাকে বলে সাদা,
নিত্য জেনো ‘আয়নাঘরে’
তাদের জীবন বাঁধা।
তুমি যদি বিরুদ্ধমত
তোমার সাথে আড়ি,
তোমার জন্য রেডি যে তার
কালো গ্লাসের গাড়ি।
কালো কাপড়ে বাঁধা মুখ
- চোখ বন্ধ তার,
বছরের পর বছর যাবে
ঘোর অন্ধকার।
দ্রোহের যতো আমজনতা
‘আয়নাঘরের’ ফাঁদে,
বিচারের বাণি নিত্য সদা
নিভৃতে কাঁদে ।
নির্যাতনের বিদ্যুৎ শক্
আর আছে মারের চোট,
আম-জনতা দিছে তাকে
‘আয়নাঘরের’ ভোট।
দেশটা তার বাপের তালুক
যাক লাখ তাজা প্রাণ,
দেশজুড়ে আজ ভাসে -ভাসুক
‘রক্ত নদীর’ বান।
তার আছে চাটুকার দল
মোদী- আদানী,
এখন ভয়ে পালায় যদি খায়
'পাবলিক পেদানী' ।
---------------

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন