somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ রুহুল আমিন
মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63

।। জঞ্জাল মফিজ ।।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে প্রায় ত্রিশ / চল্লিশ বছর আগে রংপুর – কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে কার্তিকের মঙ্গাপিড়িত একটি চিত্র প্রায়ই দেখা যেতো তাহলো - কর্মহীন মানুষের কাজের খোঁজে নিরুদ্দেশ যাত্রা ।তখন কেমন করে যেন তাদের নামকরণ করা হয়েছিল ‘মফিজ’ ।তবে, কিছুদিন পুর্বে বিবিএস এর রিপোর্টে বাংলাদেশের সবচেয়ে দারিদ্র প্রবণ এলাকা হিসেবে বৃহত্তর রংপুরের কুড়িগ্রামকে চিহ্নিত করা হয়েছিল, এর পরের অবস্থানে ছিল দিনাজপুর জেলার নাম । দারিদ্রসীমার নীচে বসবাসকারী এইসব মফিজ ভাইদের আজোবধি ভাগ্যের পরিবর্তন হয়েছে কিনা জানা নেই ।না হলে বিষয়টি এই একাবিংশ শতাব্দিতে বেশ উদ্বেগজনক ।
তখনকার সময়ের বাস্তবতার প্রত্যক্ষ অনুভুতির আলোকে নিম্নের কোরাসটি উত্তরাঞ্চলের আঞ্চলিক ভাষায় লেখা :


হামরা সবায় মফিজ ভাই ,
বাসের ছাদে হামরা যাই /
যদি কামের খবর পাই/
চলছি হামরা পথ-পাথারে
সেই আশা লে মনত;
জমিন-জিরাত খাইছে বাণে
বাকী খাইছে মহাজনে /
মাইয়া-ছাওয়ার পেটের টানে /
ঢাকি-কোদাল নিয়া হামরা
যামো বড় টাইনত ।

ওরে ভাইয়া কন্ট্রাক্টর
হামাক একটু দয়া কর /
কাজ-কামের আইজ নাই খবর/
মঙ্গার সময় এলা হামরা
দিন কাটাছি পথত ;
বাড়িত হামার জেয়ান মাইয়া/
আশা দিছি আসমো কইয়া/
কোন পাকে গেল বছর বইয়া/
কইলজাখান আইজ ধরফর করে
কি আছে কপালত ।

মাঝ রাস্তায় হামার গাড়ি/
চাকা খুলে কইরলে আড়ি/
যাওয়া বুঝি হইলনা বাড়ি/
কপালপোড়ার দল হামরা
হইছে বিধি বাম;
খাদত উল্টাইল গাড়ির ধর/
কায় নেয় কার খোঁজ-খবর/
মররে শালা-বেটার ঘর/
হামরা মফিজ জঞ্জাল * গিলা
মইরলে বাপের নাম ।

(*) প্রতিকী অর্থে ‘জঞ্জাল’(যারা শ্রেণী বৈষম্যের শিকার) শব্দটি এখানে ব্যবহারের মাধ্যমে একটু সুক্ষ ‘ক্রোধ’ প্রকাশ করা হয়েছে ।
=================
ফটোক্রেডিট : অন্তর্জাল থেকে । 

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×