টিকিট বিহীন প্যাসেঞ্জার
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'ছেলে - মেয়ে' ঢাকায় থাকে
করছে পড়ালেখা /
খোঁজ খবরের তাগিদে তাই
করতে গেলাম দেখা ।
ঢাকায় গিয়েই খেলাম তখন
আচ্ছা মতোন ধরা/
আসব বাড়ি গাড়িতো নেই
বন্ধ নড়াচড়া ।
বিকল্প তাই রেলগাড়িতে
শেষ ভরসা বলে/
বিমান বন্দর স্টেশনটা
কষ্টে দেখা মেলে ।
---------------------
বন্ধু জোটে স্টেশনে
'সহিদুল ভাই চেয়ারম্যান' /
টিকিট কাটা , চা- কফি পান
সবই তিনিই কেয়ার নেন ।
বউ পোলাপান- শুভাকাংখী
ফোনে জিগায় কি মানে ?
আটকে পড়া প্যাসেঞ্জার তাই
যাচ্ছি কিনা 'বিমানে' ।
ফোনেই বলি লজ্জা তো নেই
আছি বিমানবন্দরে /
ঠিক সময়েই পৌঁছব বাড়ি
যাচ্ছিতো তার 'অন্দরে' ।
ঘন্টা চারেক দাঁড়ানো'তো
ইচ্ছে করে যাইনা আর /
'নীল সাগরে' যাব বাড়ি
নীলের দেখা পাইনা আর ।
লেটনাইটের গাড়ি লেটে
এখন যাবে কমলাপুর /
বিমানের টাইম ধরবে কিনা
যাবে ঠিকই সৈয়দপুর ।
প্লাটফর্মে যাত্রী তখন
করছে কিনা গিজগিজ /
তীল ধারনের ঠাঁইটিও নেই
মেজাজ সবার খিশমিশ।
আটকে পড়া যাত্রী তো সব
ওয়াস হলো ব্রেনটা /
স্টেশনে আসবে যখন
আস্ত গিলবে ট্রেনটা ।
ভিড়েই চিড়ে চেপ্টা তখন
এক আপিসের ম্যাসেঞ্জার/
'টিকিট' নিয়েই দাঁড়িয়ে যাই
'টিকিট বিহীন' প্যাসেঞ্জার ।
====== 

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন