‘মামা টাকা - টাকা মামা’
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'মামা'দের হাতে ছোঁয়া
অভিনব যন্ত্র,
নিমেষেই হাওয়া হয়
সব 'যাদুমন্ত্র' ।
অফিস বা আদালতে
'মামা' আছে কি পদে,
সময়েই দেখা মেলে
আপদে কী - বিপদে ।
চলনে কী বলনে তার
থাকে সদা ভক্তি,
হাতে থাকে সবসময়
মারফতি শক্তি ।
লাখ থেকে কোটি টাকা
কিংবা হাজারে,
'মামা' থাকে ঘাপটিতে
চাকুরির বাজারে ।
থানা আর কারাগার
ডাক্তারী সিরিয়াল,
হাসপাতালের সীট
হোটেলের ‘ফ্রি ডাল’।
পোস্টিং ভাল তথা
অফিসের ফাইলে,
মামলায় জট বাঁধা
জমিজমা- আইলে ।
বিদেশে পাড়িজমা
পাসপোর্ট- ভিসাতে,
নগদে কি লাইসেন্স
জালজুড়ি মিশাতে ।
বাসাবাড়ি ঠিকাদারি
রাজনীতি সাপোর্টে,
সবকিছু ফিকে হয়
'মামা'দের দাপটে ।
'মামারা' সবসময়
হয় নিঃস্বার্থ,
সমাজের 'চাচারা'তো
দেখে নিজ স্বার্থ !
'মামা'দের এক চেহারা
ফর্সা বা কালা হোক,
এক রং 'টাকা'টাই
'বাপে'দের শালা হোক ।
স্মরণে কেউ রাখেনা'তো
'মামাদের দুঃখ',
এতো কিছু ইজি হয়
'টাকা' নয় মুখ্য' !!
সবকাজে 'মামা' ছাড়া
আমাদের গতি নেই,
দিনকাল পল্টালেও
'মামা'দের ক্ষতি নেই ।।
_____________

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন