★ ওসমান হাদি★
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের হৃদয়
‘ওসমান হাদী’,
হৃদয়ে ক্ষরণ নিয়ে
সবে মিলে কাঁদি।
শ্রমিক- মুজুর- মুটে -
চিরদুখি চাষা,
হাদিকে হারিয়ে আজ
হারিয়েছে ভাষা।
'ইনসাফের' স্বপ্নচারী
মানুষের 'জিয়া',
'হাদি' সেই স্বপ্নের
আশা জাগানিয়া।
'ইনসাফ' কায়েমে যে
ছিল অবিচল,
'সুশিলে'- পেখম মেলে
বলে কিনা ছল্।
বিদ্রোহী কবির কাছে
চিরঋণি হয়ে,
লড়েছিল একা সে
বুক পেতে দিয়ে।
এমাটিতে কুটচালে
খেলে যায় দাবা,
হাদি বলেছিল তা
শকুনের থাবা ।
'সাম্রাজ্যবাদে' কিনা
ভাগাড়ের জমি,
সহস্রাব্দ উন্নয়নে
খসে পড়ে মমি।
সবকিছু খাবলে খায়
মাংসাশি বাজ,
'কুকুরে'- 'মাগুড়ে' মিলে
দূর্নীতিবাজ।
হাদি চেয়েছিল তা
করতে বিনাশ,
দাঁতাল হায়েনা তাই
করে স্মৃতি - নাশ !
এক হাদী হত্যায়
সকলেই বাদি,
পুরো দেশটাই আজ
'ওসমান হাদি' । ========
“এক চোখে রাত দেখি, অন্য চোখে দিন লোপাটের উল্লাস দেখি এক চোখে অন্যটাতে মাথাপিছু ঋণ।
এবার জোড়া চোখে বাজার দেখি- কয়েদির মতো কেঁদে পালায় অক্ষম পিতা।
হঠাৎ মানচিত্র দেখি, দেখি- অক্ষ রেখায় রক্ত বেচার বিজ্ঞাপন আর শ্যাওলা রঙের শাড়ি পরে দ্রাঘিমায় খদ্দেরের জন্য দাঁড়িয়ে- একজন যুগপৎ বেশ্যা আর জননী...!” - শরীফ ওসমান হাদির কবিতার কিয়দাংশ ( লাভায় লালশাক পুবের আকাশ ) ।
ফটো কার্টেসী : অন্তর্জাল ।


সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬


বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন