★ মহিয়সী ★
০৪ ঠা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শৈশব হারিয়েছে
তিস্তার নুড়িতে,
জন্মটা শুভক্ষণে
জলপাইগুড়িতে।
দুধে আলতা গড়নে
নেচারাল বিউটি,
পড়শিরা বলে সবে
সত্যিই 'কিউটি'।
চুপচাপ স্বভাবের
শুনে বেশী বলে কম,
তিনবোন পিঠেপিঠি
বাড়ি ছিল গমগম।
কনকনে ঠান্ডায়
চা'য়ে ছিল স্বস্তি,
স্মৃতিতেই দোলে শুধু
সেই নয়াবস্তি ।
ব্রিটিশের দেশ ভাগে
উঠে আসে ভাড়াতে,
দিনাজপুর উত্তর
মাঝে - মুদিপাড়াতে ।
পঞ্চগড়ের সাথে
বন্ধন নাড়িতে,
আদরের নানুবাড়ি
চন্দনবাড়িতে।
ন্যায় -নীতি উদারতা
আপোষহীন ভঙ্গি,
এযুগের ওমর এঁর
হন জীবন সঙ্গী।
গৃহীণি থেকে নেন
এদেশের গুরুভার,
দেশনেত্রী, দেশমাতা
রাজনীতি শুরু তাঁর ।
আক্রান্ত বারবার
প্রতিহিংসার শিকারে,
জীবনটাই কারাগার
নিষ্ঠুর বিকারে।
ঘরে থাকে বিভিষণ
পদে পদে শত্রু,
অপমান করে তারা
হলো গণশত্রু।
তাঁর মহাপ্রয়ানে
অসংখ্য হলো লোক,
জানাজার নামাজে
কোটি মানুষের শোক।
মহিয়সী হয়ে আজ
তিনি পান খ্যাতি,
এই দেশ এ-মাটির
সবাই তাঁর জ্ঞাতি।
চাওয়া-পাওয়া ছিলনা
কোন কিছু ঘাটিয়ে,
বুঝে নিন নাম তাঁর
বুদ্ধিটা খাটিয়ে। -----------++------
ফটো কার্টেসী : অন্তর্জাল।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন