ডিগ্রি......
২৬ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডিগ্রিধারী শিক্ষিত
রক্ত চোষা জোচ্চোর,
বলছে মানুষ পুকুর চুরি-
বালিশকান্ডের খোদচোর ।
নিরক্ষর বিশ্ব নবী
শাতিল আরব বুলবুলের,
ছিলনাতো ডিগ্রি কোন
রবীন্দ্রনাথ - নজরুলের ।
বিশ্বে যখন জয়জয়কার
নিউক্লিয়াস - প্রোটনের,
এই অবদান ডিগ্রি বিহীন
আইনস্টাইন -নিউটনের ।
আইসিটির ক্লাসে'তো আর
পায়নাই'তো সফল মার্ক,
বিশ্বে সফল ব্যাকব্যাঞ্চার
বিলগেটস আর জোকারবার্গ ।
কত্তোবড়ো মাপের মানুষ
বিশ্ব জুড়ে নাম যার,
দম্ভভরে খালিহাতে
গেছেন আলেকজান্ডার ।
হাতের মুঠোয় ‘চ্যাট জিপিটি’
আছে বসে সর্বদা,
জানতে সহজ মুহুর্তেই
বিশ্বকোষের মর্মটা ।
পোলা মাইয়া আন্ডা বাচ্চা
থাকবেনা অশিক্ষিত,
ইচ্ছে করলে স্বশিক্ষায়
হতে পারে সুশিক্ষিত ।
ফাইভ পাস আর এইট পাস
ড্রাইভার পিওন অফিস গার্ড,
নিত্য কাজে মানুষ লাগে
ফোর্থ ক্লাস কী সেকেন্ড - থার্ড ।
ডিগ্রি বিহীন মানুষ আছে
দুই দুই গুণে যখন চার,
দামে সস্তা মানে ভাল
ঠিক 'কাকলী ফার্নিচার' ।
সবার আগে 'মানুষ' ভাবা
ভালোবাসার মানুষ চাই,
গুণেমানে 'ভালো মানুষ'
যার উপরে ডিগ্রি নাই ।
----------------------

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন