মা’কে নিয়ে
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
#আমার ‘মায়ের’ কস্তাপেড়ে
শাড়িখানি দুলছে যেথায়,
পাটশোলার বেড়া বেয়ে-
কুঁয়োর পাড়ে,
রৌদ্রশালিক টুনটুনিরা-
প্রহরান্তে সোহাগ মাখায়;
বিস্তৃত উঠোন ঘিরে-
সেদ্ধ ধানের গুচ্ছ মিছিল,
‘মায়ের’ চোখে শোকের পিরাণ,
সিক্ত যেথা অঝোর ধারায় ।
# মাগো তুমি কোথা আছ ? কোন সূদুরে ?
নীল গহবর- আকাশে তারাদের ভীড়ে ?
শৈশব গেছে কবে ! তোকে হারিয়ে,
ঈশারায় ডাক সদা হাত বাড়িয়ে |
চেতনায় আছ যথা বেদনার ফ্লাশ,
হাতে নিয়ে তৃষ্ণার কাসর গ্লাস ।
#একটি দোয়েল শিষ দিয়ে যায়,
দেবনগরের বন বাদাড়ে;
হাওয়ায় যে তার সুর মেলেছে-
বাঁশবনেরই ঘন আঁধারে ;
চপল মন তাই গানের পাখি,
যতো সবে উঠলো ডাকি-
সুরের সাথে সুর মিলিয়ে
তুললো যে গুঞ্জন;
উতাল সুরের মাতাল পাখি-
মাত করে বাঁশবন,
অশান্ত ওই সুরের মেলায়,
মুক্ত হাওয়া মত্ত খেলায়;
পাখির গানে হারিয়ে গেছে,
কিশোর বেলার স্মৃতি,
আঁধার ঘুমে ভোরের ডাকে-
মা’য়ের মুখ বিস্মৃতি ।-------------------
ফটো কার্টেসী : অন্তর্জাল ।

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন