ভাষা
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাক এর ভাষা 'কাআ-কাআ'
কোকিল এর তা কুঁউ কুঁউ -
মোরগের ডাক কুকরু-কুক
ঘুঘু'র ভাষা 'ঘুউ-ঘুউ' ।
শিয়ালের ডাক 'হুককা-হুয়া'
কুকুরের তা 'ঘেউ ঘেউ',
গরুর ভাষা 'হাম্বা' ডাকে
তফাত বুঝে কেউ কেউ ।
হাতি-ঘোড়ার'ও আছে ভাষা
ছাগলের ডাক 'চিৎকারে',
ব্যাঙের ডাক 'ঘ্যাংগর ঘ্যাং'
শুকরের তা 'সিৎকারে' ।
হাঁসের ডাক 'প্যাঁক প্যাঁক'
দোয়েলের ডাক 'শীঁষে'
সাপের আছে 'নিরব ভাষা'
ফণা তলিয়ে 'বিষে' ।
গাধার আছে বিশ্রী ডাক
সিংহ -বাঘের 'গর্জন',
একমাত্র 'মানুষ' করে
'নিরব ভাষা' অর্জন ।
'মুখের ভাষায়' রকমফের
মনের ভাষা এক
ভাষায় থাকে 'কান্না-হাসি'
'অনুভব'ও এক' ।'
ভাষা থাকে 'ইশারায়'
ভাষা থাকে 'চোখে',
ভাষা থাকে 'শরীর জুড়ে'
'প্রেমে' কিংবা 'শোকে' ।
ভাষা থাকে 'আনন্দতে'
ভাষা থাকে 'নিরাশায়'
'ভাবনাহীন' ভাষা থাকে
'স্বপ্ন' কিংবা 'দুরাশায়' ।
ভাষা পারে মিডিয়াতে
'প্রপাগান্ডা' রটাতে,
'নিরবতা' ভাষাও পারে-
'বিস্ফোরন' ঘটাতে।
------------------

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭
নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?
নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩

আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।
জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব...
...বাকিটুকু পড়ুন২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন