জালালাবাদ নিউজলেটার প্রকাশ সময়ের দাবি অর্থমন্ত্রী এ এম এ মুহিত
জালালাবাদ নিউজলেটার প্রকাশ সময়ের দাবি, যার মাধ্যমে জালালাবাদ এসোসিয়েশনের যাবতীয় কর্মকান্ড প্রকাশিত হবে। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী এ এম এ মুহিত জালালাবাদ নিউজ লেটারের উদ্বোধন কালে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি জনাব সি এম তোফায়েল সামি ।
নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন শুভ এর সম্পাদনায় জালালাবাদ নিউজ লেটার প্রকাশিত হয়েছে যার সম্পাদক মন্ডলীর সভাপতি সিএম তোফায়েল সামি ও প্রকাশক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা। অনুষ্ঠানটি ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪.৩০ মিনিটে বিয়াম মিলনায়তন, ইস্কাটনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন জাতীয় উন্নয়নের পাশাপাশি সিলেট বিভাগকে আলোকিত সিলেটে রূপান্তরের লক্ষ্যে শিক্ষা , সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের সহযোগীতায় সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, সাবেক সভাপতি ড. একে আব্দুল মুবিন, ভবন ট্রাস্ট সদস্য সচিব আব্দুল কাইয়ুম চৌধুরী, জালালাবাদ শিক্ষা ট্রাস্ট চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশেষ অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা বিগ্রে. (অব.) ডা. এম এ মালিক, ডা,শাহলা খাতুন, ড. কাজী খালিকুজ্জান আহমেদ।
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন মাননীয় অর্থমন্ত্রী। সাংস্কৃতিক পর্বে বিশেষ আর্কষণ ছিল সিলেটি নাগরী পুথিপাঠ। খ্যাতিমান সংগীত শিল্পী সেলিম চৌধুরীর গানের পর লেখক, নাট্যনির্মাতা, প্রকৌশলী শাকুর মজিদের চলচিত্র ‘বৈরাতী’ প্রর্দশিত হয়েছে। বৃহত্তর সিলেটের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প: আমি ডাক্তার হবো
দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন
অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।