আশুরার রোজা
عَنْ أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّه قَالَ: « صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ ».
হযরত আবূ খাতাদা, রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু, থেকে বর্ণিত নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- ‘আমি আশা করি যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে তার এক বছরের গুনাহের কাফ্ফারা (ক্ষমা) হয়ে যাবে।’।
সহীহ মুসলিম: হাদীস নং: ১১৬২।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ - رضى الله عنهما – قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-: « لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لأَصُومَنَّ التَّاسِعَ ».
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, রাদিয়াল্লাহু আনহুমা, বলেন- নবীজী ইরশাদ করেছেন- ‘‘আগামী বছর যদি বেঁচে থাকি, তবে অবশ্যই নয় তারিখ রোজা রাখব’’।
সহীহ মুসলিম: হাদীস নং: ১১৩৪।
মাস্আয়া: শুধু ১০ তারিখ রোজা রাখা জায়েজ। তবে উত্তম হলো দশ তারিখের সাথে নয় তারিখ বা এগার তারিখ রোজা রাখা।
আগামি কাল বৃহস্পতিবার ৯ তারিখ, পরশু জুমাবার ১০ তারিখ এবং শনিবার ১১ তারিখ। সকলে দশ তারিখসহ যে কোন দু’দিন রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ তা’য়ালা আমাদের তাওফীক দান করুন। আমীন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


