তুমি স্পর্শ কর আমি ভালো হয়ে উঠি
সমস্ত অসুখের একমাত্র সুস্থতা তুমি,
তুমি শুধু নিরাময়তা আমার
আমার দু'চোখে তুমি পৃথিবীর আলো।
তোমার জন্য এই রক্তশুন্যতা
শরীরে জোয়ার ভাটা,
সমস্ত অসুখ থেকে সুস্থ করে শুধু তুমি
আমাকে তুলতে পারো।
তোমার এই স্পর্শ সুখ
আমাকে করতে পারে সবুজ ভোরের মত আলোকিত উদ্ভাসিত
একটি চুম্বন দিতে পারে অন্তকালের বেচে থাকার আশা
আর কেউ নয় শুধু তুমি পারো এখোনো বাড়িয়ে দিতে
এই পরমায়ু
মৃত্যুকে পাঠাতে পারো নির্বাসনে
আমাকে করতে পারো চীরযুবা।
তোমার একটি প্রিয় ডাক, একটি গোপন চিঠি
একটি লাজুক টেলিফোন
আমাকে করতে পারে ব্যাধিমুক্ত সুস্থ স্বাভাবিক।
তুমি এই হাত থরে দেখ এই নিশ্চল অবশ হাত
কিভাবে সবুজ বৃেক্ষর ডাল হয়ে ওঠে
এই চোখ ফিরে পায় নক্ষত্রের দ্যুতি
তুমি শুধু একবার স্পর্শ কর আমি ভালো হয়ে উঠি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

