গত বৃহস্পতিবার অক্সিজেনের অভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নছিরন বেগম নামের এক বৃদ্ধা মারা যান । লালমনির হাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামে এই হত দরিদ্রের বাড়ি ।
হাসপাতালে ভর্তি করলে ডাক্তার রোগীকে অক্সিজেন দেয়ার পরামর্শ দেন । কিন্তু হাসপাতাল রোগীকে কোনো অক্সিজেন সবরাহ করেনি । সন্ধ্যা থেকে রাত ৩ টা পর্যন্ত পর্যন্ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ।
কি মনে করেছেন এখানেই শেষ নাহ । নিজেকে কিছুক্ষণ গালি দেন তারপর বলছি । কেন করবেন - হাঁ আমাদের দেশ তো , তাই কিছু দায় আপনাকেও নিতে হবে । আমাকেও কিছু গালি দিয়েন শেষে ।
ওরা এত দরিদ্র ছিল যে, ওষুধ কিনতে টাকা শেষ হয়ে যায় । জনম দুঃখিনী মায়ের লাশ ওয়ার্ড থেকে নিচে নামিয়ে আনার জন্য দাবি করা হয় একশ’ টাকা। নছিরনের ছেলে ও স্বজনরা তা দিতে না পারায় স্ট্রেচার দেয়নি হাসপাতাল কর্মচারীরা । ওরা কিন্তু মানুষ ! ভুল বুঝবেন না । আর ওদের সবারই মা আছে? এখন একটু সন্দেহ হচ্ছে?
শেষ পর্যন্ত নিজেরাই লাশ কাঁধে করে নিচে নামিয়ে আনেন স্বজনরা। এভাবেই হাসপাতাল থেকে মায়ের লাশ নামানো হলো ।
নাহ আরও কিছু শুনতে হবে !!
মায়ের লাশ বাড়িতে নিতে টাকার প্রয়োজন । আগেই তাদের টাকা শেষ হয়ে যায় । লাশ সামনে রেখে ভিক্ষা করতে থাকে আমার আপনার ভাই বৃদ্ধার ছেলে শফিকুল। এ সময় শফিকুলের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারি হয়ে ওঠে। কি কষ্ট লাগে !!
না এবার আর তাদের বেশি হতাশ করেনি । মায়ের লাশ নিয়ে কাঁদতে দেখে অনেক রোগী ও পথচারী সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত তিন হাজার টাকা সংগ্রহ করে শফিকুল তা দিয়ে মাইক্রোবাস ভাড়া করে মাকে নিয়ে রওনা দেয় বাড়ির দিকে।
আমার কিছু বলার নাই ।
খুব কষ্ট পেয়েছি যখন এরকম দুঃখের সংবাদ পড়লাম ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



