রাজনীতি বড়ই কঠিন আর সাধনার ব্যাপার। লাগে দূরদর্শিতা , অভিজ্ঞতা , মাঠে ময়দানের জ্ঞান, ব্লাড ও বিশাল গুরুত্বপূর্ণ ।
দুইদিন আগে ২ নেতা ফোনালাপ নিয়া যা হবার হইলো । দেরিতে হলেও খালেদা জিয়া সবই বুঝতে পেরেছে ।
এখন আবার নতুন কর্মসূচি.। ৪,৫,৬ নভেম্বর হরতাল । আর হরতাল মানে তো গাড়ি ভাঙ্গা পোরানো , মানুষ হত্যা , পুলিশ পেটানো, গ্রেফতার , ককটেল, বোমা বাজি । আর পাল্টা পালটি সংবাদ সম্মেলন তো আছে!!!
বাংলাদেশের রাজনীতি থেকে অনেক কিছু শেখার আছে । কি ভাবে বিরোধী দলকে মোকাবেলা করতে হবে , কিভাবে সরকারকে চাপে রাখতে হবে , কিভাবে নিজের আখের গুছানো যাবে, কিভাবে জনগণের হাতে পায়ে ধরে ভোট নিতে হবে , আবার পাঁচ বছর পরে কি বলতে , কিভাবে মানুষকে ধোঁকা দেয়া যাবে এই সব আরকি । আরও কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে !
আমার তো দেখা ছাড়া কোনো কাজ নাই । রাজনীতির গভীর ছকের চাল বুঝার চেষ্টা করি ।
একটা গল্প বলি। একজন সরকার দলের নেতার মেয়ের বিয়ে নিয়ে আসছে ২ দলের নেতার ছেলে । একজন নিজের দলের অপরজন বিরোধীদলের । বিয়ে দিলো বিরোধীদলের ছেলের সাথে । নিজের দলের নেতা মন খারাপ করে জিজ্ঞেস করলো এ কাজ কেন করলেন । সেই নেতা বললঃ আরে ভাই , এখন তো আমি নিজেই আছি । ৫ বছর পর তো বিয়াই সাহেব কিছু করতে পারবে আমার জন্য ।
আসেন শরিক হই । বহুত ফাইদা হবে ।
আপনারা কে কি ভাবছেন রাজনৈতিক এইসব পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে ??
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



