সীমান্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
‘তোর নাম সীমান্ত ক্যানে রে’-জানতে চায় নুরুল।উত্তর দেওয়ার আগেই উঠে দাঁড়ায় সে,-“হামার নাল গাইটা-ওহো-প্যায়াছি” । দুজনেই রোকনপুর বিলের জিরো পয়েন্টের কাছাকাছি বসে গরু চরাই।শুধু এরা নয় ওপার বাংলা আর এপার বাংলার রাখালরাও আছে।সীমান্ত ওপারের রাখাল ,নুরু এপারের।উভয়ের গরু উভয়ের এলাকায় মাঝেমাঝে গেলেও রাখালরা কিন্তু বিলের মাঠেই ফুটবল খেলে,বাদসাধে ক্রিকেট।এরা বিলের মাছ ধরে ভোজ- পশালুও খায়।কিন্তু সীমান্ত আর নুরু এদের খেলাতেও নেই খাওয়াতেও নেই।এদেরকে কেউ ভাল করে চেনেও না ।আপন মনে দুজন গান গায়,গল্প করে।একজন আরেকজনের এলাকা থেকে গরু খেদিয়ে আনে,গুলি নয়তো ডান্ঠাফুর্তিও খেলে। ঈদ-পুজায় এ-ওকে বাড়ি নেওয়ার জন্য জাফত দেয়।আবার রাখালরা ক্রিকেট-ফুটবল খেলার বড়সড় আয়োজনও করে।
নুরু সীমান্তকে এই ঈদে তাদের বাড়ি নিয়ে এলে তার মা সীমান্তকে খুব আদর করে দুজনকে একসাথে বসিয়ে আন্দাশা-সেমাই খেতে দেয়।জামা’তে পাওয়া খাসির মাংস খেতে দেয়-বাড়ি যাওয়ার সময় চারটা আন্দাশা বেঁধে দিয়ে বলে,‘সীমান্ত তোর দিদিকে দিস’। ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা দেখে সীমান্ত তার বাড়ি যায়,নুরু আসে নিজের বাড়ি।বিজয়ী রাখালরা উল্লাস করতে করতে আসে,বিজিতরা যায় গরু খেদাতে-খেদাতে।বৃষ্টি নামে,ঘাস গুলো বড় হয়।রাখালরা গরু নিয়ে মাঠে আসে।নুরুকে পুজায় নিয়ে যায় সীমান্ত।তার মা হয় পুলকিত।এটা খেতে দেয়,ওটা খেতে দেয়--যাওয়ার সময় গামছাতে বেঁধে দেয় মুড়িমুড়কি ও নারকেলের নাড়ু।দুই বন্ধু খেতে খেতে বিল মাঠে যায়।ফুটবল খেলা দেখে।হাফটাইম হলে দুজনে (গুলি দিয়ে) এরানি খেলে।একজন হারলে অন্য জনকে গুলি ধার দেয়। আবার খেলা শুরু হয়।খেলতে খেলতে পেছন থেকে একজন ফাউল করলে তাকে ‘আগাকাটা মুস্লা’ বলে গালি দেয় ওপার বাংলার একজন। খেলা ভঙ্গ হয়ে যায় –বাঁধে লঙ্কাকাণ্ড। কাননাওয়ালা বাঁশ পোড়ালে যেমন ফট ফট শব্দ হয় নুরু ও সীমান্তের কানে তেমনি শুধু আওয়াজ আসে। তখন কেউ তাড়ছে আর কেউ পালাচ্ছে।দুই বন্ধুও জ্ঞানশূন্য হয়ে পালাতে থাকে।একপর্যায়ে তাদেরকে ধরে জিজ্ঞেস করা হয় তারা কোন দেশের।নুরু হাঁপাতে হাঁপাতে বলে ‘হামরা বাংলাদেশের’।সন্দেহ হলে লুঙ্গি আলগা করে দেখে নুরু কে দুতিন চড় দিয়ে চালাতে থাকে সীমান্তের উপর শান।তারপর নুরুকে টেনে হিঁচড়ে আনতে আনতে সে ভাবে,একদিন এই সীমান্ত ত্যাগ করার সময় জন্ম হয় বলেই তার নাম সীমান্ত’।আর আজ—একটা দীর্ঘশ্বাস পড়ে থেমে যায়।কিছুক্ষণ পর নুরু অন্তিম আর্তনাদ শুনে চোখ ফিরিয়ে দেখে নিজ আকাশের লাল চিকাশটা সীমান্তের আকাশে গিয়ে নিভে গেলো।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ডিস্কভারি অব ইন্ডিয়া

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।