somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এএইচ ছোটন
সাদরি হাবীব- এই অভিধাটা আমার নামায়নের ক্ষেত্রে থেকে যাক খুশি হব। আমার খুশিতে অন্যে খুশি না হলে আমি খুশি হই না। তাই আমাকে খুশি করতে হলে নিজে খুশি হন আমাতে, তবেই সার্থক।

মাতৃহীনা ঈদ

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাতৃহীনা ঈদ
আহসান হাবীব
‘খোকা, তুই কবে আসবি, কবে ছুটি’---মা প্রতীক্ষায় থাকে। খোকার পরীক্ষা চলে, মা বলে তোর ছুটি হয়েছে, বাড়ি আয়। ‘কখন ছুটি হল মা, আমার তো পরীক্ষা চলে! তোমাকে কে তো রাতেই বললাম।’ মা স্বপ্ন দেখে আর ভাবে--
ঈদে ছুটি হয়েছে। খোকা বাড়ি গেছে। মা’র বুকের ধন তার কোলে ফিরে এসেছে। মা একে বলে ওকে বলে, বলে হুমার মাকে, দেখ দেখ আমার খোকার কী কাণ্ড! কী দরকার ছিল আমার জন্য জামদানি আনার। মা’র কাছে সব কিছু ছাপিয়ে বড় হয়ে উঠে তার খোকা---এ যেন এক চিরন্তন বাঙালি মায়ের সত্য ও সর্বজনীন বয়ান।
খোকার ঘরে বিমাতার স্বর্গ নীড়। খোকা বাবাকে ফোন দিয়েছে, “ আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে আবার চেষ্টা করুণ।” খোকা আবার চেষ্টা করে। বহু চেষ্টার পর খোকা তার বাবার সাথে কথা বলে,“আব্বা কেমন আছেন?” বাবার সহজ উত্তর। খোকা আবার বলে, “আব্বা আমার ছুটি হয়েছে।” বাবা বলে কখন? খোকা বলে,“দশদিন হল।” “তিনদিন পরেই ঈদ বাড়ি আসবি না”-- মোবাইলের ওপার থেকে ভেসে এল কথা। “আব্বা, আমার একটা কাজ আছে তো তাই এই ঈদে যাচ্ছি না, সামনের ঈদে যাব।” বাবা বললেন, “ঠিক আছে, তাহলে রাখি।” খোকার ঈদ সেখানেই থেমে গেল।
আজ ঈদ--- মা খোকাকে ঘুম থেকে ওঠালেন। খোকা তখনও চোখ বুজে আছে। খোকা তার হালকা শরীরটা আলতো ভাবে মা’র দিকে হেলিয়ে দিল। ‘আহ! হয়েছে তো আর কত ঘুমাবি রে বাবা। দেখ দেখ, আব্দুল্লাহরা ঈদ পড়তে চলে গেল।’ এবার খোকা ঘারমুড়ি দিয়ে উঠে মুচকি হেসে মাকে বলে, ‘‘আমার নতুন পাঞ্জাবিটা--।” মা খোকাকে গোসল করিয়ে দিয়ে খেতে বসাল। খোকার সামনে খাবারের পসরা সাজানো। খোকা এটা একটু ওটা একটু এভাবে চেখে দেখে। মা খোকার কাণ্ড দেখে বলে, “এতো কিছু করলাম তুই না খেলে কে খাবে বাবা।” খোকার তাড়াহুড়ো দেখে মা বলে, “এখনও কেউ যায়নি তুই খা তো।” খোকাকে মা আতর-সুরমা লাগিয়ে পরিপাটি করতে না করতেই খোকা দিল দৌড়। মা খোকার পেছনে পেছনে গিয়ে বলে, “এই শোন, টাকা নিয়ে যা।” টাকা নিয়ে খোকা আবার দৌড়াতে লাগল। উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে মা দেখতে থাকল তার খোকা কতদূর গেল। খোকা অসংখ্য মসুল্লির ভিড়ে মিলিয়ে গেলে মা ঘরে ফিরে এল।
সতের বছর আগে খোকার ঈদ এভাবেই কেটেছিল। ঘুমন্ত খোকার খোয়াব ভাঙ্গলে শুনতে পায়, ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু অল্লাহু আকবার অল্লাহু আকবার অলিল্লাহিল হামদ।’-- খোকার আর ঈদগাহে যাওয়া হয়নি।
শিক্ষার্থীঃ জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×