আমার খুশিতে বনের ঘুঘুরা আনন্দিত হয়
মাঠের দূর্বাদল মিছিল সাজায়!
রাতের অন্ধকারে ঝিঝিরা আলো দেয়
আমার খুশিতে উত্তপ্ত মাটি শীতল হয়!
বাঁশবনের পেঁচাটা, টেমরাস ডালে ঝুলে থাকা বাদুরটা...
আমার খুশিতে নিশাহার ছেড়ে ঝুলে থাকে!
আমার খুশিতে চৈত্রের নিষ্ঠুর আকাশ বারি বর্ষায়
শ্রাবণের ধারায় বেগ কমে আসে!
আমার খুশিতে সন্ধ্যার পাখিরা গুঞ্জন থামায়
ভোরে ওঠে মোরগ ডাক শোনায়!
আমার খুশিতে বাতাস স্নিগ্ধ সুবাস দেয়
কোলের অবুঝ শিশু হেসে ওঠে!
গ্রাম কি শহর কচিকাঁচাগুলো ডাটো করে তোলে
পথের ধুলিকণা, দিঘির ঘোলা জল এবং পুস্তকের পাতা—
আমার খুশিতে ধন্য হয়! কিন্তু-
আমার জন্যে আমার প্রণয়ী খুশি নয়!
রাগ-ক্ষোভ-যন্ত্রনায় জ্বলে যায়-
আশাহত মানব হৃদয় তবুও বলে ওঠে,
‘শিবা লোভা কে মাতো’।

সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



