
রাজধানী মোহাম্মদপুরে কার্টনের ভেতর কাপড় মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে নবজাতকের বয়স ১ দিন হবে। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সাঈদুল ইসলাম বলেন, আজিজ খান রোড শ্মশান ঘাট থেকে শনিবার দুপুরে মৃত নবজাতককে উদ্ধার করা হয়। একটি কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো ছিলো নবজাতকের লাশটি। ময়নাতদন্তের জন্য মৃত শিশুটিকে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবজাতকের মা-বাবার পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
কিভাবে নবজাতকের মৃত্যু হলো এ বিষয়ও কিছু জানা যায়নি। তার শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন নেই।
কেনো এই রকম ঘটে!! কেনো এ্ই মৃত্যু?
ঢাকা মেডিকেলে প্রতিমাসে অন্তত একশ নবজাতকের ময়নাতদন্ত করা হয়।
মন আর সয় না। এবার থামুক এই নবজাত হত্যার মিছিল!
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



