আমি ভালবাসতে গেলাম ,
তুমি আধ খোলা চোখে তাকালে ।
ভাবছো আসলেই কী বেধেছি প্রাণ তোমার দ্বারে !
নাকি মিছে আশা দিচ্ছি ভাবছো !
নাকি ভাবছো আমি শুধুই আগুন্তক !
না আমি তোমার সন্দেহের কাছে বলছি ,
আমি জানি এসবি ভালবাসা ,
তুমি এটাও জানো তোমার আমার প্রতিটা
মুহূর্ত কাল্পনিকও হতে পারতো ।
তবে আমি জানি কিছুটা দূরত্বে ,
মুঠোফোনে কিঞ্চিত আলাপনে
অথবা মুঠোবার্তায় কতটা আর প্রেম হয় !
তবে এটা জেনে রাখো ,
আমি ব্যস্ত মানুষ ,
খেটে খাই তবুও আমার সারাটাদিন তোমার জন্য ।
ভালইতো বাসি এবং ভাল থাকো কিন্নরি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



