
প্রথমেই বলে রাখি যারা চাইনিজ হাইইইইইইইই হুইইইইইই টাইপের মুভি ছাড়া ড্রামাটিক কমেডি মুভি ধৈর্য সহকারে দেখতে পারেন না তাদের জন্য এই মুভি টা না ।
আজকের এই মুভি রিভিউ টা শুধু মাত্র মুভি প্রেমীদের জন্য নয় , মিউজিক প্রেমীদের জন্যও বটে । হৃদয় ঠান্ডা করানো মিউজিক আর সীমাহীন খুশখুশে হাসতে চাইলে আপনার জন্য মুভিটি দেখা বাঞ্ছনীয় । মুভিটির নাম O Brother Where Art Thou (2000) ।
অভিনয় করেছেন জর্জ ক্লুনি , John Turturro , Tim Blake Nelson এবং আরও অনেকে ।
মুভির কাহীনি শুরু হয় তিন কয়েদীর পলায়নের মধ্যে । Everett (জর্জ ক্লুনি) থাকেন কেন্দ্রীয় চরিত্রে । Everett এর বন্দি দশায় Everett
এর ওয়াইফ ঠিক করেন Everett কে ডিভোর্স দ্বিতীয় বিয়ে করবেন কিন্তু Everett তা হতে দিবেন না । এবং এ জন্য সে জেল থেকে পালাতে উদ্ধত হয় । এবং সাথে আরও দুজন কয়েদী বন্ধু কে সাথে নেয় একটা মিথ্যা বলে আর মিথ্যা টা হল Everett এক স্থানে অনেক সম্পদ লুকিয়ে রেখেছেন যা ওরা খুঁজে পেলে সবাই ধনী হয়ে যাবে ।

কিন্তু পালানোর পর পুলিশ তাদের পিছু ছাড়েনা একটা স্পেশাল টীম ওদের খুঁজে বের করার জন্য পাঠানো হয় এবং তখনই ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা এবং মন কাড়া সঙ্গীতায়োজন ।
মুভিটির প্রত্যেকটি গান হৃদয় কাড়া আর সাথে তো আছে সব ক্যাটাগরিতেই অস্কার নমিনেশন এবং দুবার অস্কার জয়ী জর্জ ক্লুনি ।
এবং তিন জনের অনবদ্য অভিনয় ।
দেখবেন কিন্তু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



