আমি চারিদিকে এতো কোলাহল দেখে
মর্মাহত হত হই ।
ভাবি একদিন ছেড়ে যেতে হবে সব কিছু
সে ভাবনায় এসবের কিছুই ভাল লাগেনা আমার ।
আমার ডেস্কটপ হার্ডডিস্কে হাজার খানেক ব্লু রে প্রিন্ট
আর কিছুই থাকবেনা এক সময়
যা আমার স্মৃতিতে জমিয়েছি ধীরে ধীরে
তার কোনো কিছুও না ।
একদিন সব পুড়ে যাবে জানি ,
ছাই হবে আকাশের মেঘ ,
শুন্য থেকে মহাশুন্য হবে এক বিন্দুতে ।
থাকবেনা শত শত ছায়াপথ ,
আর কোনো সংকুচিত পথ থাকবেনা
যা মহাকালকে একত্র করে ,
তবে এটাও জানি একদিন সব নতুন করে শুরু হবে
তখন আমি আবার আসবো ?
একই নিওরন নিয়ে ?
স্মৃতি গুলো কি থাকবে ?
আমি কি আবার একই রকম ভাববো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



