শুরুতেই আপনি দেখবেন একটা পালক বাতাসে ভেসে বেড়াচ্ছে , ঠিক যেভাবে জীবন ভেসে বেড়ায় বাতাসের মতন । কিন্তু ঠিক কোথায় যাবে পালক টা কার ছায়ার নিচে পড়বে অথবা পড়বে না তা ঠিক করছে ভাগ্য । ঠিক যেভাবে ফরেস্ট গাম্পের মা বলতেন “সবারই ভাগ্যে আছে মৃত্য , আমি জানতাম না তোমার মা হওয়া আমার ভাগ্যে ছিল । আর আমি আমার কর্তব্য পালন করেছি । আমি চাই তুমি তোমার ভাগ্য নিজেই বানাও ।
কিন্তু জেনি বলতো জীবন টা বাতাসে সাতার কাটার মতন , তাই ফরেস্ট ভাবতো হয়তোবা দুটোই এক সাথে ঘটছে ।
তাই হয়তো পরিচালক Robert Zemeckis বাতাসে পালক ওড়ার দৃশ্য দুটোই বোঝাতে চেয়েছেন । লেখক Winston Groom তুমুল খ্যাতি পেয়েছেন তার বই ফরেস্ট গাম্প দিয়ে ।
আমি মাঝে মাঝেই মুভিটা দেখি । এ মুভির আবহ সংগীত, টম হ্যানক্সের সেরা অভিনয় বাব্বা মারা যাওয়ার দৃশ্য সব কিছুই ছিল শৈল্পের সেরা দান ।
একজন অটিস্টিক ব্যাক্তিও যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন মূলত লেখক তার বিখ্যাত এই উপন্যাসে এটাই বোঝাতে চেয়েছেন ।
মুভিতে কয়েকটি বিখ্যাত উক্তিঃ
“আমার মা সবসময়ই বলতেন জীবন টা চকলেটের বাক্সের মতই ,
তুমি জানবেনা তুমি কী পাবে“
“যদি তোমার কিছুর প্রয়োজন হয় ,
আমি দূরে থাকবোনা“
“ভিয়েতনামের যুদ্ধে কখনো কখনো বৃষ্টি থেমে গেলে তারা দেখা যেত ,
আর তখন অনেক ভাল লাগতো”
“এটা এমন ছিল যেন সূর্য ডুবে ঘুমোতে যায়,
আর তখন সূর্য অনেক সুন্দর দেখাতো
আকাশে মেঘেদের দেখে মনে হত পাহাড় ,
অনেক সুন্দর লাগতো”
“এতো পরিষ্কার মনে হত যে আকাশ দুটো একটা আরেকটা উপর”
৫৫ মিলিয়ন বাজেটের মুভিটি সেই ১৯৯৪ সালে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করে ,
মুভিটিকে বলা হয় epic romantic-comedy-drama film । তবে আমার কাছে কমেডি হিসেবে অতটা মনে হয়নি কারণ আমি এই মুভিটার একটু গভীরে ঢুকে গিয়েছিলাম ।
আমার কাছে মনে হয় ৯০ এর দশকের সেরা মুভিদের মধ্যে অন্যতম এই মুভি । অন্যতম না বলে নাম্বার ওয়ানই বলা যায় অবশ্য ।
৯৫ সালে National Review তাদের সেরা ১০০ টি মুভির ভেতর ফরেস্ট গাম্প কে নিয়ে নেয় । মুভিটি ছটি ক্যাটাগরি তে অস্কার পায় , বুঝতেই পারছেন ৬টি ক্যাটাগরি ।
আইএমডিবিঃ৮.৮
সব শেষে একটি প্রিয় উক্তিঃ
“…all over the political map, people have been calling Forrest their own. But, Forrest Gump isn’t about politics or conservative values. It’s about humanity, it’s about respect, tolerance and unconditional love.”
—producer Steve Tisch
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ সকাল ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



