
ব্যস্ত সড়ক । রাস্তা পেরোনো দায় । কিন্তু হঠাতই দেখি একদম ফাকা । তাই আর দেরি না করে তুলেই ফেললাম ছবিটা ।
ছবিতে দেখতেই পাচ্ছেন প্লাস্টিক আর ভারি যানের চলছে আড্ডা ।

হাটহাজারি পিকিং পাওয়ার প্ল্যান্টের পেছনে । দেখতেই পাচ্ছেন একটা ট্রেন ইঞ্জিন । আসলে বিদ্যুৎ উতপাদনের জন্য তেল নেয়া হচ্ছিল ।

বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এর সিলভিকালচারাল ভবন । ডান পাশে গ্রীণ হাউস । চট্টগ্রামে মুরাদ পুর সংলগ্ন ।

এ ভবন টা হচ্ছে গাছ পালার গুড়িকে কাটা কুটির ভবন । কেটে কুটে পরীক্ষা করা হয় কোন গাছের গুড়ি কতটুকু শক্তিশালী ।

ওপরে অতিথি ভবন । সচিব পদের কোনো কর্মকর্তা যদি হয়ে থাকেন , তবেই এখানে ঠাই মিলবে আপনার । পাহাড় টায় এক মুহূর্তে আপনার মনে হবে আপনি যেন নীলগিরি তে আছেন ।

বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটে এ কত প্রকারের কত গুলো গাছ আছে তার বৃত্তান্ত । গাছ চুরির উপায় নেই । তাই এই সংস্থায় কোনো কর্মকর্তা বেতনের এক পয়সা বেশি কামাইয়ের স্বপ্ন দেখতে পারেন না ।

বোনাস ছবি ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


