এখনো সেই আগের মতই আছি , কম্পিউটারের সামনেই বসে থাকি । ব্লগ টার কথা প্রায় ই মনে পড়ে । কিন্তু লগ ইন করা হয়ে উঠতো না । মাঝে মাঝেও আসা হতো না । কি লিখবো ভেবে পাচ্ছি না । আল্লাহ্ তায়ালা ভালই রেখেছেন । বর্তমানে আমি বেকার । সবে মাত্র বিবিএস কোর্স শেষ করলাম । ফাইনল এক্সামের জন্য জব ছেড়েছি ফেব্রুয়ারী তে । পরীক্ষা তো মার্চে শুরু হওয়ার কথা ছিল । কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আমার জীবন খানা বিষিয়ে তুলেছে । পরীক্ষা ৫ মাস পিছিয়েছে । কোন এক রেজিস্টারের দুর্নীতির কারণে নাকি এমন হয়েছে । তারপর বন্যায় পরীক্ষা দু দফায় আরও ২ মাস পিছিয়েছে । এই পরীক্ষার কারণে কোনো জবেও এপ্লাই করতে পারিনি । কোনো রকমে সাদা ভাত খেয়ে জীবন যাপন করতে হচ্ছে । এই জীবন কম ভাল লাগতে শুরু হচ্ছে । কিছু দিন আগে সাধের মোবাইল খানা ৮০০০ টাকায় বিক্রি করলাম হাত খরচার জন্য । সেই টাকাও শেষ, ক দিন হলো । মার্কেটিং এর জব গত ৩ বছর অনেক করেছি । কিন্তু এখন আর হাটা হাটি ভাল লাগেনা । একটা ১০ হাজার টাকা মাইনের অফিস জব পেলেও হতো । অফিস জবে টাকা খরচ কম । মার্কেটিং এর জবে বেতনের ৫০-৬০ ভাগ ফিল্ডেই খরচ হয়ে যায় । তাই অফিস জব হন্যে হয়ে খুজছি পাচ্ছি না । আল্লাহ্ আর কত পরীক্ষা নেবেন কে জানে !
এদিকে বাবার একার মাইনে তে ঘর চলেনা , মায়ের এলার্জির ওষুধ কেনা হয় না । আমিও হার মানতে বসেছি , আমি হয়তো আবার মার্কেটিং এর জব ধরবো । বেতনের ৫০% মাঠেই খরচ হবে , ১০% আমি রেখে ৪০% ঘরে দেবো । মনে হয় না ৩ সাড়ে ৩ এর ওপরে কিছু দিতে পারবো ফ্যামিলি কে । ছোটো বোন টা চিটাগং ইউনিভার্সিটি তে পড়ে মাইক্রো বায়োলজি তে , ওর গাড়ি ভাড়া টা তো দিতে পারবো অন্তত !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


