আমাদের দেশের এক সময়ের প্রতিষ্ঠিত শিল্পি এখন ইউটিউবে অন্যান্য দেশের গান কভার গায়, আমরা আমাদের শিল্পিদের গান শুনি, মুখে দেশ প্রেম দেখাই কিন্তু ফিনানশিয়ালি সাপোর্ট দেই না।
আমাদের অর্ণব ভাই তো একবার নিজেই বলেছেন অডিও প্রকাশক প্রতিষ্ঠান থেকে উনি একটি টাকাও পান নাই ।
এখন হৃদয় খান কভার সং করে ।
বাংলাদেশে মুভি হয় না ।
আগে এক সময় নাটক ছিলো বিশ্বসেরা, আর এখন নাট্য নির্মাতারা বস্তাপচা নাটক বানায় ইউটিউব কে কেন্দ্র করে । টিভি তে খবর আর বিজ্ঞাপন ছাড়া কিছু নাই । বিপিএল এর গ্যালারী খালি থাকে ।
এই অধঃপতনের জন্য দায়ী কারা ? অনেকে বলবেন ইন্ডিয়ান সাংস্কৃতিক আগ্রাসন । কিন্তু ইন্ডিয়াতেও তো সব রাজ্যের চ্যানেল সব খানে চলে, উলটো দক্ষিণের সিনেমা কে বলিউড রিমেক করছে অহরহ । তাহলে সমস্যা টা কোথায় ?
পাঠক আপনার কাছে কি মনে হয় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

