হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, গরীবের হকের টাকা পাচার করে ফুলে কলা গাছ হয়ছেন, অন্যায় ভাবে মানুষের হক মেরেছেন। এখন এমন অবস্থা আপনাকে করোনা আক্রমণ করলে চিকিৎসা পাবেন কিনা সন্দেহ ! আমরা সাধারণ জনগনতো ধুকবো কিন্তু আপনার এই হাজার কোটি টাকা আয়ের লাভ টা কি হলো । আমাদের গরীব দেশের গরীব সরকারতো হাত ধোয়ার পানি পর্যন্ত সাপ্লাই দিতে পারে না । সেখানে চিকিৎসার আশা করা যায় কি! গত বারের ঢাকার অবস্থাতো আমারা দেখেছি ডেঙ্গুর প্রোকোপ কি পরিমাণ ছিলো । ডেঙ্গু সরাসরি ছড়াতো না মশার মাধ্যম ছাড়া ছড়াতোই না । কিন্তু এ এমন রোগ হাতে ছুলেও ছড়ায় । ডাক্তারদের পর্যাপ্ত সুরক্ষা ব্যাবস্থা নেই । ধরতে গেলে কোনো ব্যাবস্থাই নেই । ডাক্তার নার্সরা কিভাবে সেবা দেবে ?
এই বিকেলেই চালের মিলের মালিকেরা বিবৃতি দিলেন চালের পর্যাপ্ত মজুদেরও বেশী মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই ।
তারপরেও বস্তা প্রতি ৩০০-৫০০ টাকা বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। কেন ? কি করবেন এই টাকা দিয়ে ?
আমি না হয় গরীব চিকিৎসা পাবোনা, কিন্তু আপনার কি হবে ?
টাকা গুলো যে আত্মসাৎ করলেন ? আপনার কি হবে ?
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


