খবর দেখা বাদ দিয়েছি শুধু মাত্র লাইভ রিপোর্টারের কারণে । প্রযুক্তি উন্নত হয়েছে । কিন্তু রাস্তা ঘাটে, শহর মাঠে কোথাও সঠিক শুদ্ধ লাইভ রিপোর্ট করবে এমন রিপোর্টার মনে হয় বাংলাদেশে নাই ।
যেমন ধরুন অমুক স্থানে ২০০ কেজি বাঘাইড় মাছ পাওয়া গিয়েছে। সেখান থেকে আমাদের রিপোর্টার Abir।
অ্যাঁ শাম্মি আমরা এখন আছি অ্যাঁ আগ্রাবাদে অ্যাঁ এখানে দ্যাকতে পাচ্ছেন, এ পাচ্ছেন মাছ , বাঘাইড় মাছ ২৫০ কেজি এ সরি ২০০ কেজি ! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ শাম্মি আপনি শুনতে পাচ্ছেন ?
হ্যা আবির শুনতে পাচ্ছি বলুন, এইবারও আবির এক তত্ত্ব ফ্যার ফ্যার করবে!
অ্যাঁ শাম্মি আমরা এখন অ্যাঁ আগ্রাবাদে অ্যাঁ এখানে দ্যাকতে পাচ্ছেন, অ্যাঁ পাচ্ছেন মাছ , বাঘাইড় মাছ ৩০০ কেজি অ্যাঁ সরি ২০০ কেজি ! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ শাম্মি আপনি শুনতে পাচ্ছেন ?
ভাই এই যখন অবস্থা ? খবর কিভাবে দেখি ! দেশে কোনো নাটক ফাটক মুভি নাই দেখার মত, খবর টা যাও ছিলো তাও আর দেখা যাচ্ছেনা ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




