somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বিশ্বাস করি চীনের মত আমাদের নিজস্ব সোসাল সাইটের ব্যবস্থা করা উচিৎ।

০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স বাংলাদেশের জন্য মানানসই নয়। যেমন ধরুন আমাদের নিউজ পোর্টাল গুলোর কমেন্ট বক্স গুলোর কমেন্ট দেখুন। গালাগালি তে ভরপুর। টেরোরিজমের পক্ষে লাখো কমেন্ট। ফেসবুক এসব পেজ গুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। মিলিয়ন লাইকের পেজ গুলোর কমেন্ট মডারেশনের জন্য কোন ব্যবস্থা নেয় না আমাদের পেজ মালিকেরা। ফেসবুকও এসব কমেন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। যেমন ধরুন একটা মেয়ে ধর্ষিত হলে দেখবেন সে সেই মেয়ের দোষ খুঁজে বেড়ায় আমাদের দেশের জনতা আর বুক ফুলিয়ে কমেন্ট বক্সে তারা এসব বলেও বেড়ায়। এসব কমেন্টে আপনি রিপোর্ট করলেও তেমন লাভ হয় না। কারণ কাউকে মেনশন করা ছাড়া কমেন্ট গুলো ফেসবুক তেমন গুরত্ব দেয় না। ধর্ষক কে সমর্থন করার মতন হাজারো কমেন্টে ভরে যায় আমাদের নিউজ পোর্টাল গুলো। গালাগালি কে আমরা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছি। মিলিয়ন মিলিয়ন ডলার বিজ্ঞাপণ বাণিজ্য টাই তারা করতে পারে। একটা দেশের আচার আচরণ গত অধপতন রুখতে তাদের কিছু করার নেই। আমার মতে এক একটি দেশের জন্য হাজার জন কর্মী ফেসবুকের রাখা প্রয়োজন , বিলিয়ন বিলিয়ন ডলার শুধু মার্ক জাকার্বার্গের পকেটে গেলেই হবেনা, শিশুদের রক্ষায় ফেসবুক কিছুই করেনি। আমাদের দেশে ভাইরাল হওয়া কিছু শিশুদের যেভাবে বুলিং করা হয় এটা আমেরিকায় হলে ফেসবুক কে জবাব দিতে দিতে ক্লান্ত হতে হতো। উদাহরণঃ
আই এম জিপিএ ফাইভ যে বাচ্চা টাই বলেছে আমরা তাকে এখনো ট্রল করে চলেছি। আমাদের শিক্ষা পদ্ধতির ব্যর্থতা আমরা একটা শিশুর ওপর চাপিয়ে দিয়েছি, কিছু দিন আগে এক বাচ্চা বললো "বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে গেম খেলি" এখন সেই বাচ্চা টাকে নিয়েও বুলিং কম হয় নাই। একটা কিশোর বললেন সে ১ টেরাবাইট র‍্যামের পিসি নেবে। রম কে ভুলে র‍্যাম উচ্চারণ করে ফেলেছিলো সে। কিন্তু ভুল হউক আর যাই হউক আমাদের অশিক্ষিত জনতা শিশু বুলিং এর মতন মারাত্মক অপরাধে ঝাপিয়ে পড়লো। এই জাতীয় পর্যায়ের বুলিং গুলো বাংলাদেশে ট্রেন্ডিং এ ছিলো। ফেসবুক এসব দেখেও না দেখার ভান করে বসে থাকে। আর না হয় বলতে পারেন এসব দেখার জন্য ফেসবুক কাউকে নিয়োগ দেয় নাই। খুব সহযেই এই মাধ্যম টার মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে, তাদের নজর দারী এতোটাই দূর্বল যে ইনবক্সে পর্ন সেন্ড রিসিভ করা যায়, লিংক শেয়ারের পর শেয়ার হচ্ছে, টেরোরিস্ট হামলার ভিডিও শেয়ার হচ্ছে , ফেসবুক কোনো ব্যবস্থাই নেয় নি কখনো । উলটো আমাদের দেশে চরম পন্থী দের ব্যপারে তথ্য চাইলে ফেসবুক দিতে অস্বীকৃতি জানায়।


আমারা ব্যবহার করি আমেরিকার একটা সার্ভিস । আমাদের সকল তথ্য ওদের হাতে, আমি বিশ্বাস করি চীনের মত আমাদের নিজস্ব সোসাল সাইটের ব্যবস্থা করা উচিৎ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×