somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''খচ্চর'' (পার্টঃ ফোর)

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- আল্লাহ এইটা কি ?
- কোনটা কি ?
- এইটা তুমি কি করছো ?
- কি করছি ?
- তুমি টাক হইছ ক্যান ?
- ক্যান কি হইছে ? অনেক গরম পড়ছে তো...
- তাই বলে টাক হবা ?
- ক্যান তুমিই না ঘ্যানর ঘ্যানর করতা চুল কাঁটার জন্য। কেটেই ফেললাম
- আমি তোমাকে টাক হইতে বলছি ?
- তো সমস্যা কি ? এখন তুমি অনেকদিন নিশ্চিন্ত থাকতে পারবা আমার চুল নিয়ে। তোমার তো রীতিমতো ঘুম হারাম হয়ে গেছিল আমার চুল কাঁটা নিয়ে
- তাই বলে টাক ?
- তুমি ব্যাপারটা এমনভাবে দেখতেছ যেন বিশাল কোন পাপ করে ফেলেছি। সামান্য টাকই তো হইছি
- এইটা সামান্য ? লোকজন কেমন করে জানি তাকাইতেছে আমাদের দিকে !
- আচ্ছা তোমার কি টাকওয়ালা ছেলের সাথে প্রেম করতে খুব কষ্ট হবে ? আমার যদি আর চুল না ওঠে !
- দেখো মেজাজ গরম কইরো না। কারও টাক তোমার মতো এত চকচক করতে দেখি নাই কোনোদিন
- তেল দিছি
- আচ্ছা তুমি কি অসুস্থ মানসিকভাবে ?
- এখানে অসুস্থতার কি হইল ? টাকের বৈশিষ্ট্যই হচ্ছে চকচক করা। চকচক করলেই সোনা হয় না কিন্তু চকচক করলেই টাক হয়
- মানুষ কেমন হা হয়ে আমাদের দেখতেছে !
- পাবলিক উল্টা তোমাকে অসুস্থ মনে করতেছে যে, মেয়েটা একটা চকচক করা টাক ছেলের সাথে খোলা উদ্যানে প্রেম করছে
- অ্যাটলিস্ট তো একটা ক্যাপ পরতে পারো নাকি ?
- টাক হইছি কি ক্যাপ পরার জন্য নাকি ?
- তো এই টাক হওয়ার কারণটা কি আমি জানতে পারি ?
- অবশ্যই পারো। তুমি পারবা নাতো তো কে পারবে। কোন কারণ নাই
- আমি গেলাম
- আরেহ কই যাও ? তোমারও মনে হয় টাক হওয়া জরুরী। একটুতেই তোমার মাথা গরম হয়ে যায়। টাক হয়ে যাও মাথা ঠাণ্ডা থাকবে। তারপর একসাথে দুজনে টাক মাথায় প্রেম করে বেড়াব
- ফাইজলামি কর আমার সাথে ?
- আচ্ছা আমার সবকিছুই তোমার ফাইজলামি ক্যান মনে হয় বলতো ?
- কারণ তুমি একটা চূড়ান্ত লেভেলের ফাজিল
- শোন, টাক হইলেই মানুষের আসল চেহারা ফুটে ওঠে। জন্মের সময় সবাই টাকই ছিল। চুল নিয়ে কেউ জন্মায় না। তুমি এখন আমার আসল চেহারা দেখতেছ
- হইছে বয়ান বন্ধ
- বয়ান না বয়ান না। তাছাড়া টাকওয়ালা ব্যক্তিরা পয়সাওয়ালা হয়। এজন্য অনেক মেয়েরা দেখবা টাকওয়ালা স্বামী খুঁজে। পৃথিবীর অনেক বড় বড় ব্যক্তিত্বরা টাক ছিলেন
- তুমি কি খুব পয়সাওয়ালা ?
- আমি কি পার্মানেন্টলি টাক নাকি ? তাছাড়া হয়ে যাব একদিন পয়সাওয়ালা
- তাই ?
- হুম
- ওখান থেকে ফুচকা নিয়ে আসো তো এক প্লেট
- না মানে মানিব্যাগটা না আনতে ভুলে গেছি
- গেলাম...
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×