somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা স্টেজ অফ লাইফ

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অসীম বলে তো কিছু নেই। প্রত্যেকটা বস্তুরই শেষ বলে কিছু আছে। একটা নির্দিষ্ট পিরিয়ড আছে। প্রেম, বন্ধুত্ব, আড্ডা, ভালোবাসারও একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়গুলো কেটে গেলে ব্যাপারগুলোর অস্তিত্বও কেটে যেতে শুরু করে। স্কুল লাইফে মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করার মাঝে যে অনুভূতি, ভার্সিটির ক্লাসে ঢোকার আগ মুহূর্তে চুল ঠিক করার সেই অনুভূতি কখনো এক থাকে না। মাঝখানে অনেকগুলো বয়স পার হয়ে যায়। পার হয়ে যায় অনেকগুলো সময়। অনুভূতির পরিবর্তন হয়। পরিবর্তন হয় সে স্বচ্ছ বিকেলগুলোর।

বিশ্ববিদ্যালয় জায়গাটা হচ্ছে এই আড্ডা, প্রেম, অনুভূতির একদম প্রায় লাস্ট স্টেজ। কিছু কিছু মানুষ থাকে যারা এই স্টেজটা স্কুল লাইফেই পার করে আসে। এদের কলেজ জীবনটা কাটে ভ্রমের ভিতর। ভার্সিটিতে এসে এরা উপভোগ করার মত উপভোগ্য কোন জিনিসই খুঁজে পায় না। কারণ এঞ্জয় করার মত কোন কিছুই এরা অবশিষ্ট রাখে না। সব স্কুল লাইফেই পার করে আসে। প্রেমিকা পরিবর্তন হয়, বন্ধু বান্ধবের পরিবর্তন হয় ফলে ভার্সিটি জীবন পার করে খুব বিতৃষ্ণা নিয়ে নয়তো সূক্ষ্ম অভিনয় করে। খুব কম মানুষই আছে যারা এদের অভিনয় ধর‍তে পারে।

তাছাড়া স্কুল জীবনে যাদের সময় কাটতো স্কুল ফাঁকি দিয়ে আড্ডাতে কিংবা সান্ধ্যকালীন গানের আসরে তাদের কাছে ভার্সিটি জীবনের আড্ডা, বন্ধু বান্ধব অনেকাংশেই মেকি মনে হয়।

অনেকের কাছে ব্যাপারটা ঠিক উল্টো। তাদের কাছে ভার্সিটি জীবনের মত জীবন আর হয় না। তারা এই লাস্ট স্টেজে এসে, বলতে গেলে জীবনের অফুরন্ত দারুণ সময়গুলি পার করে। স্কুল লাইফে এরাই ছিল ক্লাসের ভদ্র ছেলেদের লিস্টে। ভার্সিটিতে এসে আচমকা হাওয়া লাগে এদের জীবনে। তখন এই হাওয়ার তোড়ে তারা ডানা মেলে রঙিন সানগ্লাসে। লাস্ট স্টেজে এসে পরিপূর্ণ পায় তাদের সুপ্ত বাসনাগুলো। স্কুল লাইফে যারা ফেসবুকে চরণ করতো নিরবে নিভৃতে তারাই এই সময়ে এসে কভার ফটোর ডেস্ক্রিপশনে লেখে 'বন্ধু আছে আর কি লাগে'।
জীবনের স্টেজগুলো বড়ই অদ্ভুত। একেক স্টেজে একেকরকম ভালো লাগা। হরেকরকম চাওয়া পাওয়া। তবুও স্টেজগুলো আমরা খুব কৌশলে পার করি। চাওয়া পাওয়ার হিসেব কষতে বসলে একদিন আমাদের মনে হয় কিছুই পাইনি আবার অন্য দিন মনে হয় জীবনটা মন্দ না খুব একটা। স্টেজগুলো আস্তে আস্তে সবই পার করছি। পুল সিরাতের মত খুব একটা কঠিন না হলেও অতো সহজও না আসলে। পার করছি আর বুঝতে পারছি মানুষ চেনা ভীষণ দায় এ গ্রহে। আর এক্সপেকটেশন লেভেল কমিয়ে রাখলেই তুমি সুখী মানব কিংবা মানবী ঘূর্ণায়মান এই গ্রহে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×