somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরষ্কার ও উপহারের তালিকায় বইকে প্রাধান্য দিন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল আর সামাজিক মাধ্যমের প্রভাবে বই পড়ার অভ্যাস অনেকটা যে কমে গেছে তা অস্বীকার করার উপায় নেই।বই পড়ার অভ্যাসের কারণে এক সময় তরুণ প্রজন্ম জীবন ও জগৎ সম্পর্কে সুস্থভাবে চিন্তা-ভাবনা করার যে সুযোগ পেতো এখন মোবাইলের কারণে তা অনেকটাই কমে গেছে বলে আমার মনে হয়। মোবাইলের অপব্যবহার তো এখন রীতিমত একটা আসক্তি বা মানসিক রোগে পরিণত হয়েছে। এখন তরুণদের মধ্যে অস্থিরতা, একাকীত্ববোধ ও হতাশা জনিত সমস্যা যে হারে বাড়ছে তা রীতি মত উদ্বেগজনক। মোবাইল তথা সামাজিক মাধ্যমের প্রতি আসক্তি এর অন্যতম প্রধান কারণ। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের মধ্যে মোবাইল আসক্তির বিরূপ প্রভাব তাদের শিক্ষাজীবনকে ধ্বংস করে দিচ্ছে।কারণ, আসক্তির কারণে একটা ছেলে সারাদিন যত ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে তার দশভাগের এক ভাগও পড়াশোনা করে না।

মোবাইল প্রযুক্তি নিঃসন্দেহে আমাদের জীবনকে সহজ করেছে; বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে। কিন্তু এর অপব্যবহার রোধ এখন এক বিরাট চ্যালেঞ্জে পরিণত হয়েছে।এক্ষেত্রে তরুণদেরকে আবার বইমুখি করা বিরাট কাজে দিতে পারে। তাদের মধ্যে আবার পাঠোভ্যাস তৈরি করতে হবে। এক্ষেত্রে অভিভাবক, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের এগিয়ে আসা দরকার। বিশেষ করে উপহার সামগ্রির তালিকায় আমরা বইকে প্রাধান্য দিতে পারি। আমরা জানি, সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে উপহার প্রদান একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে কাজ করে। আর বইয়ের চেয়ে মূল্যবান উপহার আর হতেই পারে না। কারণ, একটি ভাল বই একজন মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। তাই প্রিয়জনকে বই উপহার দিন। বই সবচেয়ে ভাল বন্ধু। রোমান দার্শনিক সিসেরো বলেছেন, ‘‘যে ঘরে বই নেই তা একটি প্রাণহীন দেহের মতো।’’

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকাল বইয়ের উপহারকে অনেক ছোট করে দেখা হয়।এমনকি, স্কুল-কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়, সেখানেও কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার হিসেবে বই তুলে দেয়ার প্রবণতা কমে গেছে। তার পরিবর্তে দেয়া হয় থালা-বাসন, জগ, মগ ইত্যাদি। আমাদের রুচিবোধ আজ কোথায় এসে ঠেকেছে তা ভাবতেও অবাক লাগে।

এছাড়া সৃজনশীল ও মননশীল বইয়ের প্রতি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের কেমন যেন একটা অনীহা কাজ করছে।তাদের দৃষ্টি এখন গাইডবই ও বোর্ড বইয়ের বাইরে অননুমোদিত সহায়ক বইয়ের বাণিজ্যের দিকে।

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×