আজ সকাল ৭ টায় একটা কাজে মিরপুর গেলাম। প্রথমে ভাবছিলাম বাসে যাই। বোমা খাবার ভয়ে পরে ঠিক করি সিএনজিতে যাব। কিছুক্ষণ দাড়িয়ে থাকার পর সিএনজি পেয়ে গেলাম। দরদাম করে ভাড়া ঠিক করে আল্লাহর নামে যাত্রা শুরু করি। ড্রাইভার কিছুক্ষণ পর খাজুইরে আলাপ শুরু করলো। হা হু করে পার করে দিচ্ছিলাম। আগারগাঁও এর কাছে এসে ড্রাইভার মোবাইলে কাকে যেন বললো অপেক্ষা করতে সে তাকে মাঝ পথ থেকে তুলে নিবে। মোবাইল রেখে কোন কথা বলার সুযোগ না দিয়ে ঘাড় ফিরিয়ে বলে তার এক ভাই পথে আছে। তাকে একটু লিফট দিবে। কোন কথা না বলে ভাবছি কী করবো। এরকম অনেক ঘটনা আছে, লিফট দেবার নাম করে পরে ছিনতাই করে। ড্রাইভারের হাব-ভাবও ভাল না। নেমে গিয়ে অন্য ভাবে গন্তব্যে যাবার চিন্তা করতে করতে, শেওড়াপাড়ার কাছে এসে দেখি ড্রাইভার সিএনজি ধীর গতিতে চালাচ্ছে এবং রাস্তার বাম দিকে চাপিয়ে দিয়েছে। সামনের কোন জায়গা থেকে সে ওই ব্যক্তিকে তুলে নিবে। এই সময় আমার ভাই এক রাম ধমক বসালো ড্রাইভারকে। ড্রাইভার সুড়সুড় করে মন খারাপ করে আবার সিএনজি রাস্তার মাঝে এনে জোরে টানতে থাকলো। মন খারাপ তার ভাইকে লিফট দিতে না পারার জন্য নাকি ধমক খেয়ে অথবা অন্য কোন উদ্দেশ্য সফল না হবার জন্য তা বোঝা গেলনা। মড়ার বাসে যাই না বারবিকিউ হবার ভয়ে আর সিএনজিতে এখন ছিনতাইয়ের ভয়। যামু টা কই? আল্লাহ রক্ষা করুন। নিজের বাহন থাকলে ভাল আর তা না হলে হাটা ছাড়া গতি নাই।
শেষ কথা:
উপরোক্ত পরিস্থিতিতে যা করা যেতে পারে।
১. লিফট না দেবার ব্যপারে প্রতিজ্ঞাবদ্ধ থাকা। কঠোর ভাষায় / ধমকের সুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন।
২. শুরুতেই ড্রাইভারকে না করে দিন।
৩. না শুনতে চাইলে, কোন অজুহাতে সিএনজি থেকে নেমে পড়ুন। অন্য কোন উপায়ে গন্তব্যে যান।
৪. একটা লাইসেন্স করা পিস্তল সব সময় কোমরে গুজে রাখুন। এমন পরিস্থিতিতে পড়লে ড্রাইভারের মাথায় তাক করে বলবেন, "নাক বরাবর সিধা যাবি। আমি তোর থেকে বড় ছিনতাইকারী।"
৫. ড্রাইভারের কথা বিশ্বাস করুন। ভাল/খারাপ কিছু হলে সকলের সাথে শেয়ার করুন।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



