alexa.com এর মনে হয় কোন কাজ কাম নাই। সারাদিন গুনতে থাকে। কোন দেশ থেকে কোন সাইটে বেশী এক্সেস করা হয়। আমারও কাম নাই। তাই খুইজ্জা বাইর করলাম, বাঙ্গালীরা কোন সাইটে বেশী সময় দেয়।
১. Facebook.com (১০০% সত্য। যেই হারে টয়লেট,কিচেন ,বারান্দা,সিড়ি, ছাদ, চিপায় চাপায় ছবি তুলে তা বোধ করি এই সাইটে আপ্লোডানোর জন্যই)
২. Google.com.bd (এইডা ছাড়া উপায় নাই রে মোমিন)
৩. Google.com (ঐ)
৪. Youtube.com (পাবলিক এখন বাফারিং এর খ্যাতা পুড়ে)
৫. Yahoo.com (কোন ছাগলে এই সার্চ ইঞ্জিনে যায়? তারে আগামী ঈদে কুরবানির হাটে পাঠানো হপে)
৬. Prothom-alo.com (জাতি খালি মাইনসের খবর নেয়। নিজের দিকে একদম খেয়াল নাই)
৭. Ask.com (বাঙ্গালীর জিজ্ঞাসা অনেক। তা গুগোল মামারে জিগাইলে তো হয়)
৮. Bdnews24.com (আইসে আরেক টা নিউজ সাইট। বাঙ্গালীরা খালি পড়ে আর পড়ে)
৯. Banglanews24.com ( আরেকটা নিউজ সাইট। ও মোর খোদা। মাইনসে দেখি খালি খবর জানতি চায়। এত কিছু জেনে করেটা কী? খালি তো দেখি ছবি আপ্লোডায়। লেখালেখি আর বের হয় না।)
১০. Blogspot.com ( বল্গারদের {ব্লগার} সাইট আইসে। সামু টপ ১০ এ নাই। দুঃখ পাইলাম)।
*** টপ টেনের মধ্যে ইয়ে মার্কা কোন সাইট নাই। শান্তি। বাঙ্গালীরা ভাল হইয়া যাইতেছে। ২০০৮ সালের লিস্ট কিন্তু এমন ছিল না। আলহামদুলিল্লাহ্। আল্লাহ বাঙ্গালীরে আরও ভাল কইরা দেও।
সম্পূর্ণ লিস্ট নিচের লিংকেঃ
http://www.alexa.com/topsites/countries/BD
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



