somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***পুষ্পের শ্বেত রক্তকনিকা***

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুষ্পের নাক দিয়ে ফোঁস ফোঁস করে গরম বাতাস বের হচ্ছে। ভাইরাস-সহকারে যে তীব্র জলীয় ও বাষ্পীয় নির্গমন, সেটা সহ্য করা মুশকিল। ঠোঁটের উপর এর তীব্রতা টের পাওয়া যাচ্ছে বেশ ভাল করে। পিঠ পুরো ঘামে ভিজে গেছে। কেমন যেন চপচপ করছে। শীত শীতও করছে। জেকে জ্বর আসার পূর্ব লক্ষণ। চোখের শিরাগুলোতেও রক্তের আভা দেখা যাচ্ছে। চারদিক কেমন যেন লালচে হলুদদাভা হয়ে আছে। তার কালো চাদরটা দিয়ে শরীর ঢেকে আছে। হাত গুটিসুটি মেরে অল্পবিস্তর কাঁপছেও চাদরের ভিতরে। এর মধ্যে নাকের উপর আবার ঘাম জমেছে। দেখে মনে হচ্ছে, নাকের উপর কিছু মুক্তা জমে আছে। হাত বের করে সেই মুক্তার মত ঘামগুলো মুছতে ইচ্ছা করছে না।
পুষ্পের নানীরও নাক ঘামতো। নানী তাকে সব সময় বলে "যেই সব মেয়ের নাক ঘেমে ওঠে, তাদের সহজে পোষ মানানো যায় না"। পুষ্পের নানী কত অদ্ভুত কথা বলে। মানুষ কী পশু পাখি নাকি। পোষ মানানোর কী আছে। পুষ্প ক্লাসে বসে বসে স্যারের লেকচার বাদ দিয়ে নানীর কথা চিন্তা করছে ঝিম মেরে। স্যারের কোন কথাই মাথায় ঢুকছে না। কী সব ভ্যজর ভ্যজর করছে।

অণুচক্রিকা, লোহিত কনিকা, শ্বেতরক্ত কনিকা। শরীরে যখন এলার্জি জাতীয় ভাইরাস বা অন্য কোন প্রকার রোগ আক্রমণ করে তখন রক্তের উপাদান শ্বেত রক্তকনিকা/WBC/ওয়াইট ব্লাড সেল সেই সব ভাইরাসের সাথে ফাইট করে। যেন ভাইরাসগুলোর মৃত্যু হয় এবং সেই মানুষটি যার শরীরে এই রক্তকনিকা বাস, তাকে জান প্রান দিয়ে তাকে ভাল রাখার চেষ্টা করে। কিছু কিছু খাবার শ্বেত রক্তকণিকা কে শক্তিশালী হয়? সবচেয়ে ভাল হল শাক সবজি, কমলা, বাদাম, ডিম, মাছ, রসুন, মাশরুম, দুধ গ্রীন টি, গাজর ইত্যাদি। স্যারের বক বক শুনে মনে হচ্ছে শরীরের শ্বেত রক্তকনিকাগুলোকে আরও শক্তিশালী করার দায়িত্ব যেন তাকে পৈত্রিক সূত্রে দেওয়া হয়েছে। তবে এই বকবকানিতে মনে হয় কাজ হয়েছে। শরীর থেকে শীত লাগা ভাবটি চলে যেতে শুরু করেছে বলে মনে হচ্ছে। শাক সবজির কথা শুনেই যদি রোগ ভাল হয় তবে খাওয়া শুরু করলে না জানি কী হবে। সব মিলিয়ে আবার আগের মতোই লাগছে “ফিট! একদম ফিট!”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি ও নিঃসঙ্গতা

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৬

বৃষ্টি এলে আজকাল আর জানালা খুলে দেই না,
ভিজে রাস্তায় ছাতা হাতে কাউকে খুঁজি না
শুধু মনে হয়, এই যে এত জল ঝরছে আকাশ থেকে,
এদেরও কি কোনো ঠিকানা আছে?

তুমি একদিন বলেছিলে
বৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

রক্ষকই যখন ভক্ষক: মাদকের নীল থাবা থেকে আমাদের ভবিষ্যৎ বাঁচানোর দায় কার?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:১১

যাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।

সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

×