somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নত বিশ্বের পারমানবিক অস্ত্রনীতি ও তৃতীয়বিশ্ব; ব্যক্তিগত অভিমত।

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধ্বংসের পক্ষে কেউ নেই।সবাই শান্তির পক্ষে। কিন্তু অন্যকে সমীহ করার পক্ষে ক'জন? হাতে গোনা বললেও একটু বেশিই হয়ে যাবে। ক্ষমতা,সক্ষমতার দিক থেকে যে শক্তিশালী থাকবে তাকে সমীহ না করে উপায় কই? তাহলে সমীকরণ কি দাঁড়ায়!যার যত ক্ষমতা থাকবে তাকে তার অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন কেউ ভয় পেতে যৌক্তিকভাবে বাধ্য।

সামন্তযুগ ও এর পূর্বাপর সময়ে শাসকরা পার্শ্ববর্তী শাসককে নিজের ভবিষ্যত ভীতির কারণ হিসেবে আবিষ্কার করতে পারলে তাকে গলার কাঁটা বিবেচনা করতেন।যত তাড়াতাড়ি ফেলে দেয়া যায় ততই মঙ্গল।

সেই ধারণার প্রবাহ আজো রয়ে গেছে।তবে একটু ভিন্ন আঙ্গিকে।কাঁটা এখনো বিবেচনা করা হয়,উপড়ে এখনো ফেলতে চায়।কিন্তু পৃথিবী আজ সভ্যতার কথিত চাদরে আবৃত। তাই নাঙ্গা তরবারি বা খোলা মাঠে ট্যাংক না থাকলেও তার চেয়ে বেশি মারাত্মক অস্ত্র মজুদ চলছে। যার শক্তি সম্পর্কে পৃথিবী প্রথমবার জানতে পেরেছিল হিরোশিমা ও নাগাসাকি বিপর্যয়ে।

আজ এই ব্যাপারটা ওপেন সিক্রেট ম্যাটার।পৃথিবী শক্তিধর দেশগুলোর মধ্যে কার কাছে এর অভাব রয়েছে?সবারই আছে।নাহলে আধিপত্য কি দিয়ে হবে। আবার সবার কাছেই যদি থাকে তবে আধিপত্যের মাত্রাও কমে যাবে।তাই "পারমানবিক অস্ত্র নিষিদ্ধ,এটা কেউ তৈরীও করবে না ব্যবহারও করবে না"। মধ্যম আয় বা নিম্ন আয়ের দেশগুলো ভাবছে, এটা বানাতে প্রচুর অর্থের প্রয়োজন।আর যেহেতু এটা নিষিদ্ধ করা হয়েছে এবং বিলোপসাধন এর প্রচেষ্টা চলছে,তো এটা না বানানোই বুদ্ধিমানের কাজ।
হ্যাঁ,এটাই বুদ্ধিমানের কাজ।তবে আপাতদৃষ্টি তে।কারণ,তাদের পারমানবিক অস্ত্র আছে এবং থাকবে। যে গোল্ডলিফ এ মজা পেয়েছে সে নিশ্চয়ই আকিজ বিড়ির চিন্তায় আসবে না।খোলামেলা খাক আর লুকিয়ে খাক,গোল্ডলিফ ই খাবে।সুতরাং পারমানবিক অস্ত্রের বিষয়টা থেকেও তারা মুক্ত হবেনা।
তৃতীয়বিশ্ব কে এটা ধোঁকা মাত্র।

বিভিন্নদেশ গোপনে তাদের নিজস্ব পরিসরে পারমানবিক গবেষনা এবং অস্ত্র তৈরীর প্রচেষ্টা করেই যাচ্ছে।এ উদ্দেশ্যে হয়ত বেছে নিয়েছে কোন পার্বত্য,মরু অথবা অনেক কম উন্নত গ্রাম এলাকা। যেখানে যথেষ্ট গোপনীয়তার সাথে চালিয়ে যাওয়া হচ্ছে এইসব কাজ। একটা পারমাণবিক গবেষণাগার এবং অস্ত্রাগার তৈরীতে যতটুকু জায়গার প্রয়োজন, তার দ্বিগুণ নিলেই চলবে। অন্য কোন শিল্প কারখানার আদলে তৈরী হবে এই স্থাপনা। কিছু বছর শিল্পকারখানা চলিয়ে লোকসান দেখানোই যথেষ্ট। শিল্প বন্ধ করে দিলেই হল। গোপনে এবার আসল কাজ চালাও।
এমন জায়গা না পাওয়া গেলে,সাম্প্রতিক বিশ্বের হালচাল অনুযায়ী নির্জন এলাকায় বসবাসরত কোন জনগোষ্ঠীকে গণহত্যা,নির্যাতন এসবের মাধ্যমে উচ্ছেদ করা যায়।
অবশ্য এসব না করেও এমন জায়গা ম্যানেজ করা অনেক দেশেই সম্ভব।

তবে,তৃতীয় বিশ্বকে তৃতীয় বিশ্ব হিসেবেই রাখার প্রয়াস চলছে।আবার আদিম হিংস্রতাকে নতুন আঙ্গিকে দেখার অপেক্ষায় থাকতে হবে।
যদি ঢাল না থাকে,তবে তরবারি শিরশ্ছেদ করে দিয়ে চলে যাবে।এটাই স্বাভাবিক।

(রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তিগত অভিমত।)


#আমিরুল ইসলাম মুন্না
আইন বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×