3G ফোনে কেবলই 2G চলে আসে?
নেট স্পিড কম পান?? নিরুপায় হইয়া মাথা চুলকান???
গুরুত্বপূর্ন চ্যাটিং এর সময় ম্যাসেজ পেন্ডিং খায়???
অপর দিকে বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড রাগে মুর্ছা যায়????
.
: আর নয় ঝামেলা, আর নয় বিরক্তি!
টেক দরবেশ তালগাছিতে মিলবে স্বস্তি!!!
কি করিতে হবে তিনি জানাবেন!
(ট্রিট দিতে ভুল করলে ফোনখানি হারাবেন!
.
- ফোনের সেটিংস এ গিয়া নেটওয়ার্ক অংশটি খুজে বের করেন।
- এবার "Preferred Networks" বা এ ধরনের সেটিংসটি খুজে বের করেন।
- এখানে (বাই ডিফল্ট) WCDMA/GSM (Auto) বা 2G, 3G একসাথে সিলেক্টেড দেখতে পাবেন।
- ওটা চেঞ্জ করে WCDMA Only অথবা 3G সিলেক্ট করে দিন।
Voila!!! আপনি তখন থেকে কেবলই 3G নেটওয়ার্ক পাবেন! ফলে নেট স্পিডও বেশী পাবেন!!!! :-D
.
এতে কি ঘটে?
- ফোন অপারেটরগুলো 3G করে করে গলা ফাটালেও সত্য হল তারা এখনো তাদের সবগুলো সেলুলার টাওয়ার 3G'তে মাইগ্রেট করতে পারেনি।
আর আপনার ফোন এভাবেই তৈরী করা যাতে সে বেটার নেটওয়ার্কের খোজ করতে থাকে। যে নেটওয়ার্ক এর সিগনাল স্ট্রং পায় তাতেই নিজেকে রেজিস্টার করে নেয়। কোন কারনে 3G থেকে 2G নেটওয়ার্ক স্ট্রেংথ বেশী পেলে ফোন 2G'তে চলে যায়।
.
সতর্কতাঃ
- শুধুমাত্র 3G'তে থাকা অবস্থায় কাউকে কল দিলে যদি 3G নেটওয়ার্ক খুব স্ট্রং না থাকে তখন কল ড্রপ হতে পারে। এ অবস্থায় কাউকে কল করতে হলে Network settings আগের অবস্থায় নিয়ে কল করুন।
- দুর্বল সিগনালে ফোনের ব্যাটারী বেশী খরচ হয়। তাই ঐ অবস্থাতে 3G সিগনাল দুর্বল থাকলে তাতে ব্যাটারী বেশী খরচ হবে।
- ঐ অবস্থায় 3G নেটওয়ার্কের বাইরে চলে গেলে নেটওয়ার্ক শুন্য দেখাবে। তখন আগের অবস্থায় ফিরে যাবেন।
.
শুধুমাত্র বিচক্ষন, সাহসী এবং নিজ ফোনকে যিনি ভালভাবে জানেন এবং বোঝেন, কেবল তারাই তা করতে পারেন।
এটা করতে গিয়ে ফোনের কোন প্রকার সমস্যা, ক্ষতি কিংবা তার উপর ভিত্তি করে অন্য কোনরুপ ক্ষতির জন্য টেক দরবেশ তালাগাছি কোনভাবেই দায়ী থাকিবেনা।
ইউজারের বিচক্ষনতা কাম্য।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




