somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নটিফিকেশন যন্ত্রনা।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেককেই দেখেছি ফেইসবুকে কারনে-অকারনে, চেনা-অচেনা, দেশি-বিদেশী প্রচুর ফ্রেন্ড তৈরি করে রাখেন।
শত শত ফ্রেন্ডস, শত শত লাইকস, শত শত কমেন্টস...
এই লাইক বা কমেন্টস কম বেশি পাওয়াতেও তাদের মনের খুশির লেভেলে তারতম্য আসে।
যাই হোক, কে কিসে মজা পাবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যপার।

তবে তাদের মধ্যে একটা কমন জিনিস আমার বিরক্তির উদ্রেক করে, তা হলো তাদের নটিফিকেশন আইকনে শত শত নটিফিকেশন জমে থাকে, তা তারা দেখেন না, বা বলা যায় দেখতে দেখতে বিরক্ত হয়ে দেখেন না। কারন শত শত ফ্রেন্ডের হাজার হাজার ইন্টারেকশনে কিছুক্ষন পর পরই ডজন ডজন নটিফিকেশন জমা হয়, যা তারা গুরুত্ব দেয় না।
আসলে এত এত ফ্রেন্ড তৈরী করে সেই এক একটা ফ্রেন্ডের আর অপরিচিত মানুষের মতো সন্মানবোধটাও তাদের থাকে না।
(হয়তো তা সবার জন্য একরকম নয়, আমি এমন যে কজনকে চিনি, তার উপর ভিত্তি করে বলা)

এমনটা মাঝে মধ্যে ব্লগেও দেখা যায়।
কেউ কেউ একটা লিখা লিখেই খালাস, কোন প্রতিউত্তর করেন না।
কেউ যদি ওই ব্লগে কোন ধরনের মন্তব্য করে, তবে তার রিপ্লায় দেওয়া ব্যক্তিগতভাবে আমার সাধারন ভদ্রতা মনে হয়।
যদি মনে হয় সময়ের অভাবে উত্তর দিতে পারবো না, তবে সময় যখন হাতে আসবে তখনই কিছু পোস্ট করা উচিৎ।

ব্যক্তিগতভাবে আমার কাছে প্রত্যেকটা নটিফিকেশন গুরুত্ব বহন করে।
আমি মনে করি আমার লেখায় কেউ কোনভাবে রেসপন্ড করলে তার সন্মানেই আমার তা দেখা উচিৎ। সেটা আমার মেইলবক্স হােক, কিংবা সিস্টেমের কোন নটিফিকেশন হোক, আমি তা ডিটেইলসে খুলে বন্ধ করি, যাতে পড়া হয়নি এমন মার্কিংটাও না থাকে।

যদিও আমার নিজেরই মাঝে মধ্যে মনে হয়ঃ এটাও কি একটা রোগের পর্যায়ে পরে যাচ্ছে কিনা!!!

সে যাই হােক, এত কথা বলার পেছনে অবশ্য কারনটা এই "Somewhere in blog"!


বহুদিন ধরে আমার নটিফিকেশনে ৪ দেখিয়ে রাখছে, যা আমার সেই রোগকে উসকে দেয়।
আমি জানি না কেন কিভাবে আমার এই নটিফিকেশনে ৪ সংখ্যার এই স্থায়ী বসবাস।
অবস্থা এমন যে কদিন পর হয়তো সপ্নেও চার পায়ের ভূত দেখবো।



যদি "Somewhere in blog" এর সিস্টেমের সাথে জড়িত কারও চোখে এই লিখা পরে থাকে, তবে যেন উনি যেন সময় সুযোগ করে এটি সমাধানের একটি প্রচেষ্টা করে দেখেন।
সমস্যাটা খুব বড় কিছু না, তবে তা আমার চোখে পিরা দেয়।

ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×