somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা হাসতেছি ক্যান?

২২ শে আগস্ট, ২০২১ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষনিকের জন্য হলেও বিষন্নতা প্রতিটি মানুষকেই ঘিরে ধরে। বিষন্নতার মত বিচ্ছিরি অনুভূতি আর কোন কিছুই হয় না। বিকাল থেকে বিষন্নতায় ভুগছি, না এভাবে বসে থাকার কোন মানে হয় না, বিষন্নতার চিকিৎসার জন্য বেরিয়ে পরলাম স্কুলে উদ্দেশ্যে।

"এক ছিলিমে যেমন তেমন, দুই ছিলিমে মজা, তিন ছিলিমে উজির-নজির, চাইর ছিলিমে রাজা..."
ছিলিম বাড়ার সাথে সাথে অবস্থাও যে হারে বেগতিক হয় তখন আর সেটা উজির-নাজির রাজায় সীমাবদ্ধ থাকে না।

বর্তমান বসে আছি মেঘের উপরে। কেউ শূন্যে, কেউ মহাশূন্যে, কেউ ব্ল্যাকহোলের কাছাকাছি, কেউ বা মঙ্গল প্রদক্ষিণ করে চাঁন্দে। ভালো না লাগার কারণে চুপচাপ বসে আছি। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর কেন জানি মনে হলো পাশের জন আমাকে মনে হয় কিছু বলছে।

হ্যাঁ আসলেই কিছু বলছে, কিন্তু এতক্ষণ যাবত কি বলছিলো তা আমার জানা নেই। কিছুক্ষণ শোনা পর বুঝতে পারলাম পাশের জনের মাঝে হঠাৎ করে মহা দার্শনিকের আত্মার উদয় ঘটছে।

বুঝলি ভুল বলেছিলাম, অনুভূতির মৃত্যু হয়। অনুভূতির মৃত্যু হলে কিভাবে বুঝলাম অনুভূতির মৃত্যু হয়েছে? অনুভূতির মৃত্যু হয়েছে বোঝাটাই তো অনুভূতি। আসলে অনুভূতির কোনদিন মৃত্যু হয় না।

হুম, ঠিক বলছেন, একমাত্র কোমার রুগী বা প্যারালাইজড অংশ বাদে।
যেভাবে তাকালো মনে হয় আমার কথাটা তার ভালো লাগে নাই।

সবকিছুই কি তোর ফাইজলামি মনে হয়। কোমাতে গেছে এমন কোন সিনেমার কোন সিন দেখিস নাই কখনো? কোমায় গেলেও অনুভূতি থাকে। আর কোন অংশ প্যারালাইজড সেটাও তো সে অনুভূতির দাঁড়াই বোঝে সেই অংশের কোন অনুভূতি নাই। যুক্তি দিয়ে সবকিছু হয় না আবার যুক্তিহীন অনেক কিছু হয়। তেমনি সবকিছুর অর্থ হয় না, অর্থহীন অনেক কিছু হয়।

এবার ওপাশের জন বললো, হ্যাঁ দাদা সব টাইগার বাঘ হয় না, কিছু টাইগার বোতল-ও হয়।

এটা শোনার পর দুইজন খিক খিক করে হাসাহাসি শুরু করলো। হাসি একটা সংক্রামক রোগ। একজনের হাসি দেখলে আপনি চান বা না চান আপনারো হাসি পায়। আর এমন পরিবেশে হাসার জন্য কোন রিজন দরকার হয় না। আপনি হাসছেন, পাশের জনও হাসতে হাসতে আপনাকে জয়েন করে বলবে, আমরা হাসতেছি ক্যান?

এখন আমার সবাই হাসতেছি।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২১ রাত ৮:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×