somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘর্মাক্ত কপালে নিয়মিত নামাজ পড়ার ছাপ বিদ্যমান !!

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিল দিতে যাচ্ছিলাম ... রিকশা না পেয়ে ভ্যানে চড়েই রওনা দিলাম ... ভ্যানচালক চাচার অনেক বয়স ... মুখভর্তি সাদা দাড়ি ... মাথায় টুপি ... ঘর্মাক্ত কপালে নিয়মিত নামাজ পড়ার ছাপ বিদ্যমান !!

যেতে যেতে চাচা আমাকে জিজ্ঞেস করলেন, "বাবা !! হরতাল কবে ??"

আমি বললাম, "সোমবার !!"

উনি বললেন, "আইচ্ছা বাবা !! আমারে একখান কথা কইবেন ??"

আমি বললাম, "জ্বী বলেন !!"

উনি বললো, "এই যে হ্যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাইতাছে, ভালা কথা ... মাইনষের কাছে শুনলাম হ্যারা অনেক দাবি তোলছে ... ভালা লাগলো ... আমিও চাই আল্লাহর রাসূলের নামে যারা খারাপ কথা কয়, তাগোর বিচার হউক ... কিন্তু শ্যাষে এই হরতালটা দিলো ক্যান ?? ... আমরা গরিবরা কি দোষ করলাম, বাবা ?? ... হরতালের দিন ভয়ে নামতে পারি না, বাবা ... মালিকের রিকশা ... ভাইঙ্গা দিলে ক্ষতিপূরণ দেয়ার পয়সা নাই ... না খায়ে থাকোন লাগবো ... দোষ করছে অন্যরা, শাস্তি ক্যান আমরা পামু ??"

ততক্ষণে গন্তব্যে চলে এসেছি ... আমি উনাকে কোন উত্তর দিতে পারলাম না ... হাতে ১০ টাকার একটা নোট গুঁজে দিয়ে চলে আসলাম !!

... ... ...

মঞ্চ হবে ... মহাসমাবেশ হবে ... খবর হবে ... টক শো হবে ... মন্ত্রীরা বিবৃতি দিবেন ... প্রধানমন্ত্রী বাণী দিবেন ... বিরোধী দলীয় নেত্রী নিন্দা করবেন ... এরশাদ সাহেব পানি সাপ্লাই দিবেন ... ইমরান সাহেব জ্বালাময়ী কথা বলবেন ... হেফাজতিরা হরতাল ডাকবে ... ব্লগাররা লিখবেন ... ফেইসবুকে স্ট্যাটাস চলবে পক্ষে এবং বিপক্ষে ... বাঁশেরকেল্লা আর প্রজন্ম চত্বর পেইজগুলায় কাঁদা ছোড়াছুড়ি চলবে ... আস্তিক-নাস্তিক বিতর্ক চলবে ... ছাগু-চুশীল ট্যাগিং চলবে ... ইসলাম নিয়ে বিতর্ক চলবে ... আমাদের দিন এভাবেই কাটে !!

দিন শেষে শুধু গরীবের পেটেই লাথি পড়বে ... দিন শেষে শুধু ভুক্তভোগীরাই বুঝবে যন্ত্রণাটা !!

কিচ্ছু চাই না ... শান্তি চাই ... শান্তি চাই ... শান্তি চাই ... শান্তি চাই ... শান্তি চাই ... শান্তি চাই !!"
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×