somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন মেসি :) আমরা গর্বিত এমন লিজেন্ডের সুন্দর খেলা দেখতে পেয়ে

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বার্সা-বেটিস ম্যাচের ২৫ মিনিটে করা মেসির গোলটি ছিল এই বছরে করা মেসির ৮৬তম গোল যার মাধ্যমে মেসি জার্মান লিজেন্ড Gerd Muller এর এক বছরে করা ৮৫টি গোল অতিক্রম করেন।



১৯৭২ সালে করা মুলারের ৮৫টি গোল ছিল এতদিন পর্যন্ত একবছরে করা কোন ফুটবলারের করা সর্বচ্চ গোল। গত ৪০ বছর ধরে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন মুলার কিন্তু আজ ম্যাচের ২৫ মিনিটে মেসি তার আজকের খেলার দ্বিতীয় গোলটি করে মুলারের রেকর্ড ভেঙ্গে দেন। অভিনন্দন মেসিকে তার এই রেকর্ডের জন্য :) আমি নিজে একজন মেসি ভক্ত আর তার খেলায় আমি সবসময় মুগ্ধ :D

বর্তমান ফুটবল বিশ্ব ২ ভাগে বিভক্ত একভাগ মেসি অন্য ভাগ রোনালদো কিন্তু আমি মনে করি ২জনই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং এদের মাঝে তুলনা না করে আমদের সবার উচিত সুন্দর ফুটবল উপভগ করা।


আমাদের প্রজন্ম আসলেই ভাগ্যবান আমি বলবো কারন একি সাথে আমরা এমন ২ জন গ্রেট প্লেয়ারের খেলা দেখতে পাচ্ছি :) কে সর্বকালের সেরা কে তা নিয়ে তর্ক করা ভিত্তিহিন কারন সেরা একজন বেছে নেয়া আসলেই কঠিন সবযুগেই কোন না কোন গ্রেট প্লেয়ার ছিল সে পেলে, মেরডোনা, জিদান, ক্রুইফ, মুলার, রোনালদো অথবা মেসি হোক :D কিন্তু আমি মেসিকে রোনালদো থেকে কিছুটা হলেও এগিয়ে রাখতে চাই শুধুমাত্র তার টিম ইস্পিরিট, নেতৃত্ব, খেলার ধরন এবং সে শুধু গোল করে না করায় এবং এইদিক থেকে সে রোনালদো থেকে কিছুটা হলেও এগিয়ে এটা আমি বিশ্বাস করি। পরপর ৩বার ফিফা বর্ষসেরা ফুটবলার হয়ে সে তা প্রমানও করেছে :D


কিন্তু তাই বলে আমি তাদের মাঝে সেরা কে সে তর্কে যেতে কখনই রাজি নই কারন ২জনই গ্রেট। আজ মেসি রেকর্ড রেকর্ড করলো কাল হয়ত অন্য কেও সেটা ভাঙ্গবে তাই বলে তখন সেই সেরা হবে তা কি সবসময় সত্য? রেকর্ড করাই হয় ভাঙ্গার জন্য এটাই জগতের নিয়ম। সেরা কেও নয় সবাই লিজেন্ড :) আসুন আমরা সবাই কারো মাঝে তুলনা না করে এই গ্রেটের খেলা উপভোগ করি :) গো মেসি গো :D

৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×