বাংলাদেশ সরকারের উদ্যোগে কলকাতার উপ-হাইকমিশনে ভাষাশহীদ মিনারের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। আগামী মহান ভাষাদিবসে শহীদমিনারের উদ্বোধন হবে।
শহীদ মিনারের অন্যতম উদ্যোক্তা কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার মুহম্মদ মোস্তাফিজুর রহমান সোমবার বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।
এদিন সরেজমিন গিয়ে দেখা গেছে, বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গনের ডান দিকে কৃষ্ণচূড়া গাছের তলায় আয়রন রড দিয়ে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। চলছে মিনারের মাঝখানের স্তম্ভটিতে আস্তরের কাজ করছেন মুশির্দাবাদের জঙ্গিপুরের শ্রমিকরা। ডান ও বাম পাশের স্তম্ভগুলিতে সাদা রঙ করা হয়েছে। শহীদ মিনারের বেদীতে লাগানো হচ্ছে লাল টাইলস। মিনারের মধ্যখানে লাল বৃত্তটিতে রঙ করা হচ্ছে।
উল্লেখ্য, প্রায় দেড় লাখ রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে এই শহীদ মিনারটি। আরসিসি ও টাইলস দিয়ে তৈরি স্মারকটির বেস তিন ফুট, এর ওপরে ১১ ফুট উচ্চতায় ঢাকার ভাষাশহীদ মিনারের আদলে এটি নির্মিত হচ্ছে।
উপ-দূতাবাস সূত্রে জানা গেছে, এবার কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু হবে ২০ ফেব্রুয়ারি। দু’দিন ধরে চলবে আর্ট ক্যাম্প। বাংলাদেশ থেকে আসছেন হাসেম খান, কালিদাস কর্মকারসহ বেশ কয়েকজন চিত্রশিল্পী।
একুশের সকাল ৭টায় পার্ক সার্কাস মোড়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার থেকে একটি প্রভাতফেরি বের হবে।
এরপর হবে আলোচনা সভা, সন্ধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ চর্চাকেন্দ্রের সহযোগিতায় কলকাতায় অবস্থানরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
Click This Link
কলকাতায় শহীদমিনার নির্মাণের কাজ শেষ পর্যায়ে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।