জাতির পিতা হিসেবে সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নাম সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সংবিধান সংশোধনী কমিটির ৮ম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সংবিধানের ৪ অনুচ্ছেদ অনুযায়ী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ও রাষ্ট্রধর্ম ইসলাম রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও সব ধর্মের সমানাধিকার রাখা হচ্ছে।
পুনর্মুদ্রিত সংবিধানের আলোকে সংশোধনের জন্য কতটি বৈঠক করতে হবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেতে পারেননি কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত।
তিনি বলেন, ‘প্রতিটি অনুচ্ছেদের বিষয় দেখে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান পর্যবেক্ষণ করে একটি আন্তর্জাতিকমানের যুগপোযুগী সংবিধান প্রণয়নের চেষ্ঠা চালানো হচ্ছে।’
তিনি বলেন, ‘বৈঠকে জাতির পিতার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। এছাড়া সব অফিস আদালতে জাতির পিতার ছবি টানানোর বিধি রাখা হবে।’
তিনি জানান, এই সংবিধানের অনুচ্ছেদ ৫ এ রাজনীতি ইতিহাস ও দর্শনের একটি প্রভিশন রাখা হবে।
বিদেশি রাষ্ট্রদূত, কূটনৈতিক বা প্রধানমন্ত্রী দেশ সফরে এলে তাদের জন্য জাতির পিতার মাজার পরিদর্শনের রীতিও রাখা হচ্ছে।
বৈঠকে কমিটির চেয়রপারসন সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট রহমত আলী, সেয়দ আশরাফুল ইসলাম, ফজলে রাব্বি মিয়া, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, আনিসুল ইসলাম মাহমুদ, শিরিন শারমিন চৌধুরী, বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও আইন কমিশনের চেয়ারম্যান শাহ আলম উপস্থিত ছিলেন।
Click This Link
জাতির পিতা হিসেবে সংবিধানে যুক্ত হচ্ছে বঙ্গবন্ধুর নাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।