somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ ব্যাহত হবে, এমন কর্মসূচি দেবে না বিএনপি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারবিরোধী আন্দোলন অব্যাহত থাকলেও বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট ব্যাহত করবে- এমন কোনো কর্মসূচি বিএনপি দেবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "বিশ্বকাপ ক্রিকেট খেলার প্রতি আমাদের নজর রয়েছে। খেলার পরিবেশ যেন বিঘিœত না হয়, সে দিকে দৃষ্টি রেখেই সরকারের দমন-নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো।"

আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এর দুদিন পরই প্রথম খেলায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দেড় মাসজুড়ে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় চলবে এ টুর্নামেন্ট।

রিজভী অভিযোগ করেন, পৌর নির্বাচনের পর বিভিন্ন স্থানে বিএনপি সমর্থক মেয়র ও কাউন্সিলরদের দাপ্তরিক দায়িত্ব পালনে ক্ষমতাসীন দলের কর্মীরা বাধা দিচ্ছে।

এর নজির হিসেবে সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভায় নতুন মেয়র আবদুস সালামকে গত ১০ ফেব্র"য়ারি তার কার্যালয়ে বসতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দেয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

৭ ফেব্র"য়ারির হরতালে গ্রেপ্তার বিএনপি নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান রিজভী।

তিনি বলেন, "হরতালে গ্রেপ্তার নেতা-কর্মীদের অধিকাংশকেই আটক রেখেছে সরকার। কেবল তাই নয়, এখনো তাদের বাসা-বাড়িতে পুলিশি তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। উদ্দেশ্য একটাই- যাতে আগামীতে নেতা-কর্মীরা আন্দোলন করতে না পারে।"

৭ ফেব্র"য়ারি হরতালের পর বিএনপি দাবি করেছিলো, তাদের ৫ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

এখন কত জন আটক আছে- জানতে চাইলে রিজভী বলেন, "সারাদেশে কত জন আটক রয়েছেন, তার পরিসংখ্যান এখন নেই। তবে ঢাকার তিন জন ছাড়া সবাই এখনো আটক রয়েছেন।"

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই প্রেস ব্রিফিংয়ে রিজভীর সঙ্গে ছিলেন- সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুল সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, সিরাজগঞ্জের কাজীপুর পৌর মেয়র আবদুস সালাম প্রমুখ।
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×