somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রত্যাশিত প্রিয়তমা, আমি জানি ইনবক্সে কালো হয়ে থাকা সেই আইডিতে কখনো মেসেজ যাবেনা, যাবে না এই লেখাটিও! তবু কেন এত চেষ্টা!! কেউ জানেনা কেউ জানেনা। আসলে মন মানেনা।

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপ্রত্যাশিত প্রিয়তমা আমার,
বহু আক্ষেপের পর আজ আবারো ভারাক্রান্ত হ্নদয়ে তোমার দুয়ারে আকুতির পদার্পন। অনৈতিক কিছু যাতনার রক্তচক্ষু উপেক্ষা করে মন বার বার তোমাতেই ছুটে যায়! এ এক অসীম যাতনার ভান্ডার বুকে নিয়ে আছি অপ্রত্যাশিত প্রিয়তমা।

সময়ের পরিসরে মেঘের মত উড়ে বেড়াচ্ছি সম্পর্কের সুক্ষ সুঁতোর উপর। এই ভাংগে! এই ছিড়ে! এই বুঝি সম্পর্ক গুলো তুলোর মত উড়ে যায় সুদূর মেঘমালায়!

নিজের অহমিকা, ক্রোধ আর বাবা-মায়ের ঘর ছেড়ে, তাদের এমাত্র ছেলে আমি, দেখ পদ্মআসনে বসেছি এই সমুদ্র তীরে। ধ্যানমগ্ন আমি অবলা তোমাতেই খুঁজে ফিরি জীবনের স্বাদ। নোনা জলে ভিজে ভিজে বক্ষবন্দ্বনী সেঁটে রয় আমার বুকে।

অলৌকিক আভায় দেখি হঠাৎ তুমি হেসে উঠো সাগর বুকের প্রভাতি সুর্যের মত। মনে হয় এবার আমি ঘুমিয়ে পরি ছোট শিশুটির মত! ছড়িয়ে পড়ি সমুদ্রের নীল পানির উপর বৃষ্টির ফোটার মত!

হয়না! ভীষন ক্লান্তিতে পৃথিবী ভৎসর্না জানায়। সেই সাথে তুমিও। তোমার আক্রোশ তীর ছুড়ে দেয় আমার বুকে। অসহনীয় ব্যাথায় আমি জেগে উঠি!

অতঃপর,
জেনেছি, কেউ আমার হয় না!

সময় কে কেউ থামাতে পারেনি। না তুমি। না আমি। সময় কেবল বার বার আমাদের থামিয়ে দেয়! একদিন আমার অনুভুতির স্পর্শ তোমার মুহুর্তকে থামিয়ে দিত। আজ, তোমার নিষ্ঠুরতায় আমার হ্নদস্পন্দন থেমে যায়!

অভিমানী তুমি। অভিমানী আমিও। তোমার ক্রোধের কাছে বার বার নতজানু এ দেহ আজ ভারসাম্যহীন। বন্দরে লৌকিকতায় নিত্য শ্রুত জাহাজের সাইরেন আত্মার গভীরে এখন আর সমঝোতা করেনা! আজ কেবল হাহাকার ছড়ায় নিঃসঙ্গতার আঙিনায়। সত্যের জ্বলোচ্ছায়ায় আমার "আমি" কে দেখি। আর তখন বড় বেশী অভিমানী হয়ে যাই!

বহির্ভুত স্বপ্নের আগন্তুক হয়ে মেনে নেই....
কেউ আমার হয়না !

অপ্রত্যাশিত প্রিয়তমা,
তুমি বুকের উপর বসে আছো ভালবাসার তলোয়ার হাতে! অগ্নিবর্ষন হয়ে গাল বেয়ে ঠিক বুকের ভাজে! তোমায় ভুলে থাকা দায়!

অবশেষে, অপ্রত্যাশিত প্রিয়তমা তোমায় বিদায়! :'(
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×