somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন বাংলাদেশই খুঁজে পাওয়া যাবে না । তখন কি নিয়ে রাজনীতি করবেন?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমসাময়িক ব্যাপার গুলো নিয়ে প্রতিবাদ আলোচনা বা সমালোচনার একটি শক্তিশালী মাধ্যম হল ফেসবুক । আবার আবেগ উতলায় গেলে সেই আবেগ বমিও করেন অনেকে ফেইসবুকেই। যাক বমি করে শান্তি পেলেই বড় কথা। জাতি হিসাবে আমরা খুবই শান্তি প্রিয় সো শান্তি ব্যাপারটাই মুখ্য যদিও অনেক ক্ষেত্রে শান্তির মাকে বাপ আমরা নিজেরাই করি।

আজকে একটা অভাবনীয় বিষয় খেয়াল করে খুব অবাক হলাম। আমার ভাবি আজকে সিরিয়াল দেখা বাদ দিয়ে খবর দেখছে বন্যায় দুর্গত এলাকার। ভাবলাম প্রতিদিন এই খবর আর সিরিয়াল নিয়া যুদ্ধ করতে হয় আর আজকে???? শান্তি রক্ষায় কিছু আর জিজ্ঞেস করিনি।

উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি দেখেন নাই এমন কেউ আছে বলে আমার মনে হয় না। পর্যাপ্ত ত্রান জনপ্রশাসনের কাছ থেকে পাওয়া যাচ্ছে না এ গান গাইতে গাইতে মিডিয়া গলা ভেঙ্গে ফেলছে কিন্তু প্রশাসনের কানে সেই গান যাচ্ছে না। কেন?? বিরোধী দলেরও কোন প্রতিক্রিয়া দেখছি না। বা দেখছি না বাম পন্থী দল বা কোন মহান ছাত্র সংগঠনের অথবা কোন ইসলামী সংগঠনের মানব বন্ধন। কেন? কারো কোন মাথা ব্যাথা নেই Because this is not an political issue and this is this is non of their concern. সাধারন জনগন মরবে তারা নিঃস্ব হবে এটা তো মাথা ব্যাথার কোন কারণ না। আর বিরোধীদল এটাকে নিয়ে রাজনীতি করতে পারবে না তাই এটা তাদের কাছেও কোন ইস্যু না। ফেইসবুকে এটা নিয়ে লিখলে লাইক কম আসবে সো এটা সেলেব্রেটিদের কাছেও লিখার মত বিষয় না।

রাজনৈতিক প্রধান দুই দলের প্রতি সম্মান রেখে বলছি :
যেভাবে গ্রামের পর গ্রাম নদী গর্ভে বিলীন হচ্ছে তাতে তো বাবার স্বপ্ন পূরণের বা জামাইর উন্নয়নের পলিসি প্রয়োগ করার জন্য যখন বাংলাদেশই খুঁজে পাওয়া যাবে না। তখন কি নিয়ে রাজনীতি করবেন? নারীরা কিন্তু সিরিয়াল বাদ দিয়ে মানুষের দুঃখ দেখা শুরু করছে। সাবধান।

আর সেলেব্রেটিদের বলছি এখন চুপ থাকেন। পানিতে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো জীবন বাঁচাতে যখন উপায় না পেয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়বে টাকার জন্য সমাবেশে বোমা মারবে তখন জাতীয় চেতনা বা রাজনৈতিক চেতনায় চেতিত হয়ে বড় বড় বড় কথা লিখেন। আমরা লাইক দিব কমেন্টও করব যে, This people should be hanged till death.কারন জাতি হিসাবে আমরা শান্তি প্রিয়। কিন্তু শান্তির মাকে বাপ করাই আমাদের একমাত্র কাজ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×