somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলার পথের কিছু কথা ২

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম ১
ঘরে কিছু ফার্নিচার প্রয়োজন, তাই বাড়িওয়ালার পরামর্শে সেগুন কাঠ দিয়ে ফার্নিচার বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাঠমিস্ত্রি বাচ্চু মিয়া, ফার্নিচার ভালো বানায়, থাকেন বহদ্বারহাট। বিকেলবেলা বাড়িওয়ালার ছোট ছেলেকে সাথে নিয়ে কাঠমিস্ত্রি বাসার উদ্দেশ্যে যাত্রা করি। আগ্রাবাদে টেম্পুতে চড়লাম দুইজন। কিছু দূর যাবার পর একজন মেয়েকে সহযাত্রী হিসেবে পেলাম। আমার মুখোমুখী বসলেন। আমি মাথা নিচু করে বসে রইলাম। কিছুক্ষন পর ম্যাডাম পা নাড়াচ্ছেন, হাত নাড়াচ্ছেন, গলা মৃদু কাশ দিলেন, আমিও মাথা নিচু করে বসে রইলাম। বিরতী দিয়ে আবার তার পুনরাবৃত্তি। কয়েকবার। শেষে কৌতুহলে পরাজিত হয়ে তার দিক তাকালাম। ম্যাডাম হাসি হাসি চোখে তাকিয়ে আছেন।অবশেষে তিনি জয়ী হলেন। নেকাব আবৃত্ত মুখমন্ডলে তার সেই হাসি হাসি চোখ আমার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। নাসিরাবাদ এলাকায় তিনি নেমে যান। বোকার মত আমি তার প্রস্থানের স্বাক্ষী হই।

চট্টগ্রাম ২
তখন চট্টগ্রাম ছেড়ে ঢাকায় থিতু হওয়ার কাজে ব্যস্ত। হুট করে সিদ্ধান্ত নেই চট্টগ্রাম বেড়াতে যাওয়ার। বিশেষে করে পতেঙ্গা সি-বিচ। চট্টগ্রাম এর বন্ধুদের নিয়ে সকাল ১১.৩০ সি- বিচে পৌছে এদিক সেদিক ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যায়। সকলেই ক্ষুদার্ত । রেগুলার হোটেল বিকাল ৪টার দিকে খুলবে। আশেপাশে ঘুরে এক বন্ধু খোজ আনলো সাদা ভাত আর কচু আছে। চলবে কিনা?সি-বিচ এ সবাই খায় সামুদ্রিক মাছ আর আমাদের কপালে কচু। কিছুই যখন নাই কচুই সই। সি-বিচে সাদা ভাত আর কচু সাথে কাঁচা পেয়াজ দিয়ে দুপুরের খাবার অসাধারণ ছিল।




চট্টগ্রাম ৩
বায়েজিদ বোস্তামী মাজার তখন প্রথম যাই। মাজার সংলগ্ন পুকুরে অনেক কাছিম। অনেককে দেখলাম কাছিমের গায়ের শেওলা সংগ্রহ করতে। বোতলে করে পানি নিতে। পাহাড়ের উপরে গিয়ে দেখি একটি গাছে সুতা বাধা।সুতা বাধতে বাধতে গাছটি মরে মরে দশা। মাজারে দেখলাম একজন ঢুকেই কবরকে সেজদা। বাংলাদেশের মাজার গুলা শিরক এর আস্তানা।

Turtle


ছবি এবং ভিডিও নেট থেকে সংযুক্ত




সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:২৩
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×